সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বলিউডের মসনদে কোন তারকা এই নিয়ে বরাবরই তর্ক চলে ফ্যানদের মধ্যে৷ কে এগিয়ে কে পিছিয়ে, কার সিনেমা কত তাড়াতাড়ি একশো কোটির ক্লাবে প্রবেশ করছে তা নিয়ে কম হইচই হয় না৷ তবে সব তর্ক ছাপিয়ে পারিশ্রমিকের নিরিখে ফোর্বসের সেরা একশোর তালিকায় জায়গা করে নিলেন শাহরুখ ও অক্ষয়৷
বলিউডে ছবিতে পারিশ্রমিকের নিরিখে তাঁরা দু’জনেই মোটামুটি একই সারিতে অবস্থান করেন৷ তবে প্রযোজক হিসেবে ও এনডোর্সমেন্টের খাতিরে শাহরুখের আয় আরও বেশি৷ ফোর্বসের তালিকায় তিনি জায়গা পেয়েছেন ৮৬ নম্বরে৷ বরাবরই ওভারসিজ মার্কেটে শাহরুখের ছবির ব্যবসা ভাল৷ এ কারণে বলিপাড়ায় ‘ডায়াস্পোরা ডার্লিং’ও বলা হয় তাঁকে৷ সাম্প্রতিক অতীতে দেশের বাজারে তাঁর বেশ কিছু ছবি ভাল ব্যবসা দেয়নি৷ কিন্তু তাতে যে অভিনেতার বার্ষিক আয়ে কোনও হেরফের হয়নি এ ঘটনাই তার প্রমাণ দিচ্ছে৷ তাঁর আয় ৩৩ মিলিয়ন ডলার৷
অক্ষয় কুমার এ তালিকায় আছেন ৯৪ নম্বরে৷ তাঁর আয় ৩১.৫ মিলিয়ন ডলার৷ সাম্প্রতিক অতীতে তাঁর বেশ কয়েকটি ছবি পরপর ভাল ব্যবসা করেছে৷ যদিও গতবছর এ তালিকায় ৭৬ নম্বরে ছিলেন তিনি৷ এই তালিকায় শীর্ষে আছেন গায়িকা টেলর সুইফ্ট৷ তাঁর আয় বার্ষিক ১৭০ মিলিয়ন ডলার৷
সর্বশেষ খবর
-
সভাপতি পদে দায়িত্ব নিয়েই মহামেডানকে ঋণমুক্ত করার আশ্বাস হুমায়ুনের, বার্তা ‘রাজনীতি’ নিয়েও
-
আগামী সপ্তাহেই সংসদে ‘অপারেশন লোটাস’! মমতার নির্দেশে হঠাৎ দিল্লিতে অভিষেক
-
‘ওয়াকা ওয়াকা’র নস্ট্যালজিয়া উসকে ফিরছে শাকিরা ম্যাজিক, কোন গানে ‘ফিফা’র মঞ্চ মাতাবেন নোরা?
-
‘ভাইকিং’ পোশাকে ফোটোশুট হালান্ডদের, বিশ্বকাপের আগে বিপাকে নরওয়ে
-
কারা পাবেন আবাসের বাড়ি? সুবিধাভোগী যাচাইয়ে ত্রিস্তরীয় ব্যবস্থা, রয়েছে ‘সেলফ সার্ভে’র সুবিধাও