সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পতিদার কোটা আন্দোলনের উদ্যোক্তা হার্দিক প্যাটেল প্রায় ৯ মাস পর শুক্রবার লাজপুর সেন্ট্রাল জেল থেকে মুক্তি পেলেন৷ গত সপ্তাহে গুজরাট হাইকোর্ট একাধিক শর্তে তাঁর জামিন মঞ্জুর করে৷ মুক্তি পাওয়ার ৪৮ ঘন্টার মধ্যে প্যাটেলকে গুজরাত ছেড়ে চলে যেতে হবে৷ আগামী ৬ মাস গুজরাতের ত্রিসীমানায় ঢুকতে পারবেন না হার্দিক৷
তবে তিনি যে এখনও সংরক্ষণের দাবিতে অনড়, সে কথা আজ জেল থেকে বেরিয়েই স্পষ্ট করে দিয়েছেন হার্দিক৷ তিনি বলেছেন, “সংরক্ষণ চাই, ৫৬ ইঞ্চির ছাতি চাই না৷” পতিদারদের আন্দোলনকে সমর্থন করে যাবেন বলে জানিয়ে হার্দিক আরও বলেন, সরকারের সঙ্গে আলোচনার জন্য আমি তৈরি৷ আজই সুরাতে একটি বিক্ষোভ মিছিলে যোগ দেওয়ার কথা রয়েছে হার্দিকের৷
সর্বশেষ খবর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ