স্টাফ রিপোর্টার: ২০১৫-র প্রাথমিক টেট নিয়ে হাই কোর্টে জটিলতা অব্যাহত৷ অপ্রশিক্ষিত প্রার্থীদের নিয়োগের বিরোধিতা করে দায়ের হওয়া মামলায় ফের রাজ্যকে হুঁশিয়ারি বিচারপতি সি এস কারনানের৷ শুক্রবার মামলার শুনানিতে বিচারপতি কারনান জানান, ভুল তথ্য দিলে বিপাকে পড়তে হবে রাজ্য সরকারকেই৷
কেন্দ্রের কাছে অপ্রক্ষিতদের প্রশিক্ষিত করার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত রাজ্যের আবেদনের কপি ও কেন্দ্রের কাছ থেকে পাওয়া সেই সংক্রান্ত ছাড়পত্রের কপিও তলব করেছেন বিচারপতি কারনান৷ ৮ আগস্টের মধ্যে হাই কোর্টে ওই কপি জমা দিতে হবে রাজ্যকে৷ এদিকে, টেট নিয়ে চলতে থাকা জটিলতা প্রসঙ্গে এদিন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় বলেন, “২০১৫ -র অক্টোবরে নেওয়া প্রাথমিক শিক্ষক নিয়োগের পরীক্ষার ফল প্রকাশ করা আমাদের আবশ্যিক কর্তব্য৷ প্রায় ২০ লক্ষ প্রার্থী পরীক্ষায় বসেছিলেন৷ আমরা আশাবাদী, শিক্ষকদের অপ্রতুলতা দূর হবে৷
সর্বশেষ খবর
-
পাক অধিকৃত কাশ্মীরে বর্বরতা তুঙ্গে, চাপে পড়ে শাহবাজ বলছেন ‘আলোচনায় বসা যাক’
-
কলকাতায় আফ্রিকার ‘রাজা’র গর্জন, মাসাইমারার জঙ্গলে দাপিয়ে বেড়ানো সিংহ এবার আলিপুরে?
-
ইস্টবেঙ্গলকে টাকা দিতে আপত্তি জানিয়ে ফেডারেশনকে চিঠি ইমামির, ফ্র্যাঞ্চাইজি ফি জমা দেবে কীভাবে?
-
খুন করবে ইরান! প্রাণ বাঁচাতে খাবারের গাড়িতে লুকোন ট্রাম্প, ফাঁস ‘পালানো’র কাহিনি
-
নাবালিকার সঙ্গে প্রেম, যুবকের বাড়িতে সম্পর্ক মেনে না নেওয়ায় চরম সিদ্ধান্ত যুগলের!