সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১৪ বছরের মেয়েটি লড়াই করেছিল৷ কিন্তু শেষমেশ হেরেই গেল৷ মৃত্যু হল দিল্লির ধর্ষিতা দলিত কিশোরীর৷
ধর্ষণের পর এই কিশোরীকে অ্যাসিড জাতীয় কিছু খাইয়ে দিয়েছিল দুষ্কৃতীরা৷ হাসপাতাল সূত্রের খবর, খাদ্যনালী প্রায় পুরোটাই পুড়ে গিয়েছিল ধর্ষিতার৷ সেই কারণেই মৃত্যু হয় তাঁর৷
ঘটনার জেরে সরকারের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছেন দিল্লি মহিলা কমিশনের প্রধান স্বাতী মালিওয়াল৷ “আর কত নির্ভয়া চায় দিল্লি?”- টুইটারে এই প্রশ্নই তুলেছেন তিনি৷ নিজেকে ‘হেল্পলেস’ বলেও ব্যাখ্যা করেছেন স্বাতী৷ পুলিশের তরফে অবশ্য বিবৃতি জারি করে অভিযুক্তের গ্রেফতারির কথা জানানো হয়েছে৷
নির্ভয়া কাণ্ডের পর দিল্লিতে নারী সুরক্ষার জন্য স্পেশাল টাস্ক ফোর্স গঠন করা হয়েছিল৷ সম্প্রতি তা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়৷ এই প্রসঙ্গ টেনে পরোক্ষে সরকারের সমালোচনা করেন স্বাতী৷
সর্বশেষ খবর
-
‘পাকিস্তান পৃথিবীর ক্যানসার’, শাহবাজ-মুনিরের বুকের উপর স্বাধীনতা উদযাপন করে বার্তা বালোচদের
-
শিবপ্রসাদের স্বপ্নপূরণ! শিবু-নন্দিতার ছবিতে প্রথমবার ‘মহাগুরু’ মিঠুন, কবে মুক্তি?
-
চাহিদা তুঙ্গে পদ্মফুল ও জয় শ্রীরাম লেখা গেরুয়া রাখির, কালনা থেকে পাড়ি দিচ্ছে অযোধ্যায়
-
তোলাবাজিতে সিদ্ধহস্ত, ৫ বছরে দেবরাজের সম্পত্তি বেড়ে ১০০ কোটি! ইডিকে তথ্য দিল পুলিশ
-
রাজ্যে একলাফে দ্বিগুণ হচ্ছে প্রাক্তন বিধায়কদের পেনশন! বড় সিদ্ধান্তের পথে শুভেন্দুর সরকার