সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ধর্ম নিরপেক্ষতা বোঝাতে একটা কথা সব সময় বলা হয়, দিনের শেষে সবার রক্তের রং লাল৷ রক্ত সবার এক৷ কিন্তুই এবার ধর্মান্ধতা মনে হয় জাতপাতের নিরিখে রক্তকেও বিচারাধীন বানিয়ে ফেলল৷ জীবনের ঊর্ধ্বে উঠে গেল জাতের মূল্য৷ রোগীর জন্য উচ্চ বংশের রক্তই দাবি করা হল রোগীর পরিবারের পক্ষ থেকে৷ প্রশ্ন রেখে গেল, জাত আগে না প্রাণ?

বৃহস্পতিবার সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ‘ব্লাড প্লাস অ্যাপ’ নামক একটি সংস্থা O+ রক্তের জন্য আবেদন জানায়৷ কিন্তু কেবলমাত্র O+ রক্ত হলেই চলবে না৷ বিজ্ঞাপনে লেখা ছিল কেবলমাত্র কাম্মা জাতির ব্যক্তিরাই যেন রক্ত দিতে আগ্রহ প্রকাশ করেন৷ শুধু তাই নয়, ওই ডিজিটাল বিজ্ঞাপনে হায়দরাবাদের ম্যাক্স কিওর হাসপাতালের নাম এবং শিশুটির মা-বাবার সঙ্গে যোগাযোগের যাবতীয় তথ্য দেওয়া ছিল৷
প্রসঙ্গত, কাম্মা অন্ধ্রপ্রদেশের একটি উচ্চবর্ণ হিসাবে পরিচিত৷
টুইটারে এই পোস্টটি প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের ঝড় ওঠে৷ একবিংশ শতাব্দীতে দাড়িয়ে এহেন ধর্মান্ধতা নিয়ে বহু মানুষ সরব হয়েছেন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে৷
সর্বশেষ খবর
-
যেন হিন্দি ছবির স্ক্রিপ্ট! এক তরুণীর প্রেমে দুই গ্যাংস্টারের লড়াই, নাগপুরে ভিড় রাস্তায় ভয়ংকর হত্যাকাণ্ড
-
ভারতের কাছে হেরে ভয় পেয়ে গিয়েছে! দ্বিতীয় টেস্টে স্পিন পিচের ‘মোহ’ থেকে সরছে শ্রীলঙ্কা
-
কুমোরটুলিকে কেন্দ্র করে পর্যটনের রূপরেখা! ‘মাস্টারপ্ল্যান’ তৈরির উদ্যোগ রাজ্যের
-
জাতীয় পশুর শিকার জাতীয় পাখি! মহারাষ্ট্রের জঙ্গলে লেন্সবন্দি বিরল দৃশ্য
-
‘ব্ল্যাক হোল তারকা’ রহস্যভেদে ভারতীয় তরুণ! কী এই মহাজাগতিক বস্তু?