সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি পারেন না এমন কোনও কাজ বোধহয় নেই৷ গত পাঁচ বছরে রাজ্যে উন্নয়নের মুখ হয়ে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়৷ জননেত্রী, জনদরদি, আদরের দিদি বা অগ্নিকন্যা কত নামেই তো তাঁর পরিচিতি৷ কিন্তু এবার আরও বড় চ্যালেঞ্জ নিতে চান মুখ্যমন্ত্রী৷ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের চুরি যাওয়া নোবেল খুঁজে বের করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নিতে চান তিনি৷
বৃহস্পতিবার বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি৷ সেখানেই সাফ জানিয়ে দিলেন, “দায়িত্ব দেওয়া হলে, রবীন্দ্রনাথের চুরি যাওয়া পদক খুঁজে বের করবই৷”
এদিন মুখ্যমন্ত্রী আরও বলেন, “সিবিআই তদন্ত করছে, জানি। কিন্তু সিবিআই যদি না পারে, যদি ওদের (সিবিআই) পরিবর্তে আমাকে দায়িত্ব দেওয়া হয়, তা হলে রবীন্দ্রনাথের চুরি যাওয়া নোবেল পদক আমি খুঁজে বের করবই। ওঁর নোবেল পদক চুরির ঘটনাটা আমি কিছুতেই মেনে নিতে পারি না। কারণ, রবীন্দ্রনাথ মানেই একটা সেন্টিমেন্ট। উনি রাজ্যের, দেশের, বিশ্বের। তাই আমারও দায়িত্ব থেকে যায়।”
বিশ্বভারতীর ‘লিপিকা’য় একটি অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মুখ্যমন্ত্রী৷ এদিন তাঁকে বিশ্বভারতীর তরফে সংবর্ধনাও দেওয়া হয়৷
সর্বশেষ খবর
-
খোঁচা খাওয়া বাঘের মতো প্রত্যাবর্তন! কুয়েতের দলকে উড়িয়ে এসিএল টু-র মূল পর্বে ইস্টবেঙ্গল
-
‘শাহী’ বৈঠকে রফাসূত্র, কুড়মালি ভাষা অষ্টম তফসিলে অন্তর্ভুক্তিতে সবুজ সংকেত!
-
‘গোটা প্রকল্পই বেআইনি’! রাজারহাটের ‘অ্যাকোয়া গলফ ভিলা’ ভাঙার নির্দেশ হাই কোর্টের
-
‘শ্মশানে গিয়েছিলাম, কিন্তু ভিতরে ঢুকিনি’, অভিযোগ উড়িয়ে দাবি অভয়ার প্রতিবেশী সঞ্জীবের
-
বাড়িতে পুলিশের হানা, জিজ্ঞাসাবাদের নামে পরিবারকে হেনস্তা, বিজেপিকে তোপ সিজেপি মুখপাত্র সৌরভের