অর্ণব আইচ: খাস কলকাতায় দিনেদুপুরে ট্যাক্সি থেকে আড়াই কোটি নগদ লুটের ঘটনায় পুলিশের জালে ৫। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে খোয়া যাওয়া ৪৮ লক্ষ টাকা উদ্ধার করেছেন তদন্তকারীরা। অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে। এখনও তদন্ত চলছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম সঞ্জীব দাস ওরফে পচা, রিজু হাজারা, শাহরুখ শেখ, আলমগীর খান। তাদের শহরের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে সঞ্জীব দাস ওরফে পচা ওই ছিনতাইয়ের ঘটনার নেতৃত্ব দিয়েছিল। পুলিশের দাবি, সঞ্জীবকে জিজ্ঞাসাবাদ করে বারুইপুর থানা এলাকার এক বন্ধুর বাড়ি থেকে ২৬ লক্ষ টাকা উদ্ধার করে। আরেক অভিযুক্ত আলমীরকে জিজ্ঞাসাবাদ করার পর তিলজলা থানা এলাকার একটি বাড়ি থেকে আরও তিন লক্ষ উদ্ধার করা হয়েছে। এর পর একে একে বাকি অভিযুক্তদের বাড়ি থেকে ১৯ লক্ষ টাকা পাওয়া গিয়েছে। বাকি টাকা এখনও পাওয়া যায়নি। তদন্ত জারি রেখেছে পুলিশ।
সোমবার সকাল পৌনে বারোটা নাগাদ এন্টালির ফিলিপস মোড়ের কাছে একটি ট্যাক্সি থেকে নগদ লুট করা। খোয়া যায় বিদেশি মুদ্রা লেনদেনকারী সংস্থার টাকা। এস এন ব্যানার্জি রোডের উপর বিদেশি মুদ্রা বিনিময়ের অফিস থেকে ২ কোটি ৬৬ লক্ষ টাকা নগদ নিয়ে রওনা হয়েছিলেন এক কর্মী। গন্তব্য ছিল পার্ক সার্কাসের রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শাখা। সেখানে টাকা জমা করার কথা ছিল। অফিসের সামনে থেকেই ট্যাক্সি ধরেন তিনি। ফিলিপস মোড়ের কাছে আচমকা গাড়িতে চড়ে বসে দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি। ট্যাক্সিচালককে গাড়িটি কামারডাঙার দিকে নিয়ে যেতে বলে। সেখানে গাড়ি থামিয়ে ডিকিতে থাকা আড়াই কোটির বেশি নগদ নিয়ে চম্পট দেয়। থানায় অভিযোগ দায়ের হতেই তদন্তে নামে পুলিশ। সেই ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করল পুলিশ।
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’