সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুই দেশের প্রতিরক্ষার দায়িত্ব তাঁদের কাঁধে৷ রাজনৈতিক সম্পর্কে টানাপোড়েনে তাঁদেরও জড়িয়ে পড়তে হয় বৈরিতার সম্পর্কে৷ কিন্তু ঈদের খুশি যেন সব বন্ধন দূর করে দিল৷ ওয়াঘা সীমান্তে পরস্পরকে শুভেচ্ছা জানিয়ে মিষ্টি বিনিময় করলেন ভারত ও পাক সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা৷
সীমান্তরক্ষী বাহিনীদের মধ্যে এই মিষ্টি বিনিময় দীর্ঘদিনের প্রথা৷ তবে মাঝে মধ্যেই তাতে মাথাচাড়া দিয়ে উঠেছে কাঁটাতারের রাজনীতি৷ আর তাই কখনও সখনও এক পক্ষ অস্বীকার করেছে অন্যের শুভেচ্ছাকে৷ রাজনৈতিক বাধ্যবাধকতা সত্ত্বেও দুই দেশের সৌহার্দের প্রতীক হিসেবে তবু এই প্রথা পালন করেন সেনারা৷ শুধু ঈদ নয়, স্বাধীনতা দিবস ও দেওয়ালি উপলক্ষেও হয় এই আদান-প্রদান৷ মাঝেমধ্যে তা থমকে গেলেও এবার থামল না৷ পবিত্র ঈদ উপলক্ষে হল মিষ্টি বিনিময়৷
সম্প্রতি ভারতের এনএসজি-তে প্রবেশের ঘোর বিরোধিতা করেছে পাকিস্তান৷ চিনের সমর্থন পেয়ে ভারত যাতে এলিট পরমাণু ক্লাবে ঢুকতে না পারে, তা নিশ্চিত করতে কোমর বেঁধে নেমেছিল পাক প্রশাসন৷ রাজনীতির এই প্যাঁচ সত্ত্বেও ঈদ উপলক্ষে খুশির হাওয়া বইল ওয়াঘা-আটারি সীমান্তে৷ সম্প্রীতির এ ছবি চিরস্থায়ী হোক, রাজনীতির উর্ধ্বে উঠে দুদেশের মানুষের কাম্য এটাই৷
Attari-Wagah border: India, Pakistan border guards exchange sweets at border on the occasion of Eid-ul-fitr. pic.twitter.com/fIcQgYrTUq
— ANI (@ANI_news) July 6, 2016
সর্বশেষ খবর
-
বন্যায় কাঁদছে অসম! এখনও ক্ষতিগ্রস্ত লক্ষাধিক মানুষ, ১১ হাজার হেক্টর কৃষিজমি জলমগ্ন, মৃত ১০০
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’