সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার বিমানে সফরকালীন সংযত থাকতে হবে যাত্রীদের। নইলে নাম উঠবে ‘নো-ফ্লাই’ তালিকায়। খুব শিগগিরিই এই ব্যবস্থা চালু করতে উঠে পড়ে লেগেছে কেন্দ্রীয় সরকার। এই বিষয়ে দায়িত্ব দেওয়া হয়েছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জয়ন্ত সিনহাকে।
উরি হামলার পর থেকেই নড়েচড়ে বসেছে স্বরাষ্ট্রমন্ত্রক। দেশের সমস্ত জায়গায় বাড়ানো হয়েছে নিরাপত্তা। এছাড়াও বিমানে যাত্রীদের অনৈতিক ব্যবহারের নজির বেড়েই চলেছে। গত মাসে ভুবনেশ্বর থেকে দিল্লিগামী উড়ানে এক যাত্রী বিমানের শৌচালয়ে উলঙ্গ হয়ে সেখান থেকে ফোন মারফত বিমানসেবিকাকে ডেকে অশালীন আচরণ করেন। এর কয়েকদিন পরই গুজরাটের এক ব্যক্তিকে বিমান চলাকালীন বিমান সেবিকার সঙ্গে সেলফি তোলার জন্য এবং ধূমপান করার জন্য গ্রেফতার করা হয়।
বিমানযাত্রীদের এই সমস্ত আচরণের জন্য এবার অসামরিক বিমানের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। মার্কিন মুলুকের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামোকে মাথায় রেখেই এই ‘নো ফ্লাই’ তালিকা চালু করতে চাইছে স্বরাষ্ট্রমন্ত্রক। এতে যাত্রীদের জন্য থাকবে বিশেষ আচরণ বিধি। যা লঙ্ঘন করলেই মিলবে শাস্তি। ‘অপরাধী’ যাত্রীকে ফেলে দেওয়া হবে নিষিদ্ধদের তালিকায়।
সর্বশেষ খবর
-
খোঁচা খাওয়া বাঘের মতো প্রত্যাবর্তন! কুয়েতের দলকে উড়িয়ে এসিএল টু-র মূল পর্বে ইস্টবেঙ্গল
-
‘শাহী’ বৈঠকে রফাসূত্র, কুড়মালি ভাষা অষ্টম তফসিলে অন্তর্ভুক্তিতে সবুজ সংকেত!
-
‘গোটা প্রকল্পই বেআইনি’! রাজারহাটের ‘অ্যাকোয়া গলফ ভিলা’ ভাঙার নির্দেশ হাই কোর্টের
-
‘শ্মশানে গিয়েছিলাম, কিন্তু ভিতরে ঢুকিনি’, অভিযোগ উড়িয়ে দাবি অভয়ার প্রতিবেশী সঞ্জীবের
-
বাড়িতে পুলিশের হানা, জিজ্ঞাসাবাদের নামে পরিবারকে হেনস্তা, বিজেপিকে তোপ সিজেপি মুখপাত্র সৌরভের