সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাঝ আকাশ থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে গেল ২৯ জন যাত্রী-সহ ভারতীয় বায়ুসেনার একটি বিমান৷
শুক্রবার সকাল ৮.৪৫ মিনিটে বায়ুসেনার এ এন ৩২ বিমানটি চেন্নাইয়ের তাম্বারাম থেকে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের উদ্দেশ্যে রওনা দেয়৷ পোর্ট ব্লেয়ারে অবতরণ করার কথা বেলা সাড়ে ১১টায়৷ বঙ্গোপসাগরের উপর দিয়ে যাওয়ার সময় আচমকাই রেডার থেকে বিমানটি উধাও হয়ে যায়৷ এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷
নৌসেনা, উপকূলরক্ষী বাহিনী ও বায়ুসেনা নিখোঁজ বিমানটির তল্লাশি অভিযানে নেমে পড়েছে৷ উদ্ধারকার্যে নামানো হয়েছে একটি পি ৮১ বিমান, একটি ডনিয়ার এয়ারক্রাফট ও চারটি জাহাজ৷ সেনা সূত্রে খবর, নতুন করে জ্বালানি না ভরে একটানা ৪ ঘণ্টা পর্যন্ত উড়তে পারবে বিমানটি৷ পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, জানিয়েছেন মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী কিরেণ রিজিজু৷
@SpokespersonMoD 4 ships deployed in Bay of Bengal diverted for SAR Kuthar Karmukh Gharial & Jyoti + 2 each P8I& DO pic.twitter.com/vZqtCgOgEh
— SpokespersonNavy (@indiannavy) 22 July 2016
সর্বশেষ খবর
-
‘তোমার বিয়েটা এবার তাড়াতাড়ি হোক’, দেব-শুভশ্রীর খুনসুটির মিমে মজে নেটভুবন
-
‘বিহারি’ বলেই জীবন নরক! সম্মান ফেরানোর জন্য বৈভবকে ধন্যবাদ লাস্যময়ীর
-
ধাক্কা ট্রাম্পের! ইরান যুদ্ধ বন্ধের প্রস্তাব পাশ কংগ্রেসের নিম্নকক্ষে, ভোট দিলেন ২ রিপাবলিকানও
-
দাউদাউ আগুনে জ্বলে উঠল বৃদ্ধাশ্রম, মৃত্যু ১১ জনের!
-
‘বন্ধ হওয়া সিঙ্গল স্ক্রিনগুলি খুলুক’, বাংলা সিনেমার স্বার্থে বিজেপি সরকারকে আর্জি যিশুর