সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাহসই তাঁর একমাত্র সম্বল৷ এই সম্বল নিয়েই সমুদ্রের নোনা জলে দাপিয়ে বেড়ান রাধিকা মেনন৷ ভারতের প্রথম মহিলা মার্চেন্ট নেভির ক্যাপ্টেন৷ এবারে এল আন্তর্জাতিক সম্মানও৷ প্রথম মহিলা হিসেবে ভারতের এই কন্যা পেতে চলেছেন ‘এক্সেপশনাল ব্রেভারি অ্যাট সি অ্যাওয়ার্ড’৷ ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের পক্ষ থেকে এই সম্মান পাচ্ছেন রাধিকা৷
সমুদ্রে ঘোর বিপদে পড়া ৭ মৎস্যজীবীর প্রাণ বাঁচানোর জন্য এই আন্তর্জাতিক সম্মান উঠল রাধিকার হাতে৷ গত বছর জুন মাসে প্রবল সামুদ্রিক ঝড়ের কবলে পড়ে অন্ধ্রের ‘দুর্গাম্মা’ নামে একটি মাছধরা নৌকা৷ অন্ধ্রপ্রদেশের কাঁকিনাড়া থেকে হাবুডুবু খেতে খেতে ওড়িশার গোপালপুরে চলে যায়৷ পথ হারিয়ে সাত দিন ধরে ভাসতে থাকে গভীর সমুদ্রে৷ খাবারের অভাবে শুধু মাছের বাক্সের বরফ খেয়ে প্রাণ বাঁচিয়েছিলেন নৌকার ৭ মৎস্যজীবী৷ নৌকাটির ইঞ্জিনও কাজ করছিল না। বাঁচার আশা ছেড়েই দিয়েছিলেন মৎস্যজীবীরা৷ এমনকী মৎস্যজীবীদের পরিবারের লোকজনও ধরে নিয়েছিলেন, তাঁরা কেউ আর বেঁচে নেই৷ সেই পরিস্থিতি থেকে তাঁদের উদ্ধার করেন ক্যাপ্টেন মেনন ও তাঁর টিম৷ মৎস্যজীবীদের শেষকৃত্যের জন্য গ্রামে যখন তোড়জোড় চলছিল, তখনই আসে এই অবিশ্বাস্য উদ্ধারের খবর৷
আপাতত শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়ার ‘সম্পূর্ণ স্বরাজ্য’ অয়েল ট্যাঙ্কারের দায়িত্বে রয়েছেন ক্যাপ্টেন রাধিকা৷ সমুদ্রে কাজ করতে হলে বিপদে পড়া মানুষের প্রাণ বাঁচানো তাঁর দায়িত্বের মধ্যেই পড়ে বলে মনে করেন রাধিকা৷ তবে আন্তর্জাতিক পুরস্কার পেয়ে তিনি সম্মানিত ও কৃতজ্ঞ বলেই জানিয়েছেন৷ তাঁর এই কৃতিত্বকে কুর্নিশ জানিয়েছেন কিংবদন্তি শচীন তেন্ডুলকরও৷
Well done Capt. R Menon, first woman recipient of Exceptional Bravery at Sea, International Maritime Organisation for saving fishermen lives
— sachin tendulkar (@sachin_rt) July 9, 2016
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে