সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও ভারতীয় বন্দির উপর আঘাত নেমে এল পাকিস্তানে৷ পাকিস্তানের জেলে ভারতীয় বন্দির উপর গত দু’মাসে দু’বার আক্রমণ হল বলে জানা গিয়েছে৷ কারাগারের বাকি বন্দিরাই এই আক্রমণ চালিয়েছেন বলে সেই দেশের সংবাদ মাধ্যম সূত্রের খবর৷
৩১ বছরের হামিল নিহাল আনসারি জাল পরিচয়পত্র বানিয়ে পাকিস্তানে প্রবেশ করার অপরাধে সাজাপ্রাপ্ত৷ তাঁকে তিন বছরের কারাবাসের নির্দেশ দিয়েছে পাক প্রশাসন৷ সাজাপ্রাপ্ত আনসারি পেশোয়ার জেলে বন্দি৷ জানা গিয়েছে, ভারতীয় হওয়ার অপরাধে তাঁকে বার বার আক্রমণ করছেন কারাগারের অন্যান্য বন্দিরা৷
পাকিস্তানের এক যুবতীকে ভালবেসে আফগানিস্তান দিয়ে সে দেশে অনুপ্রবেশ করেন আনসারি৷ আর এর পরেই পাকিস্তান সেনাবাহিনীর কাছে ধরা পরে যান তিনি৷ পাকিস্তানের ভুয়া পরিচয়পত্র বহন করার অভিযোগে তাঁকে শাস্তি দেওয়া হয় পাক প্রশাসনের পক্ষ থেকে৷
হামিদের আইনজীবী কাজি মহম্মদ আনোয়ার জানিয়েছেন, বর্তমানে নিরাপত্তার খাতিরে তাঁকে অন্য সেলে রাখা হয়েছে৷
সর্বশেষ খবর
-
পরমাণু চুক্তি নিয়ে সুর নরম, ইরান হরমুজে খুলে দিলেই নিষ্ফলা যুদ্ধে ইতি টানবেন ট্রাম্প!
-
মোটা মাইনের চাকরির টোপ দিয়ে কলকাতার যুবকদের উজবেকিস্তানে ‘পাচার’, তারপর…
-
রাজারহাটের অভিজাত আবাসনে পানীয় জলদূষণ! অসুস্থ বহু বাসিন্দা, তুমুল উত্তেজনা এলাকায়
-
অটো চালিয়ে অসুস্থকে বিনামূল্যে পৌঁছে দেন হাসপাতালে, ভাইরাল গভীর রাতের ‘শেরনি’
-
তসরের পাঞ্জাবিতে ঠিক যেন বর! প্রাক্তন স্ত্রী সুস্মিতা মা হতেই এবার বিয়ের পিঁড়িতে সব্যসাচী?