সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেল পরিবহণ ব্যবস্থাকে আরও সুগম করতে এবার ‘এলিভেটেড করিডর’ তৈরি করতে চলেছে ভারতীয় রেল৷ ট্রাফিক ঝামেলা, সময়ে ট্রেন চলাচল না করতে পারা এবং নতুন ট্র্যাক তৈরির ক্ষেত্রে জমি অধিগ্রহণের মতো গুরুতর সমস্যা মেটাতে এবার এই নয়া উদ্যোগ নেওয়া হল৷
স্বাধীনতার পর দেশে তৈরি হয়েছে প্রায় ১১,৮০৮ কিমি রেললাইন৷ এই মুহূর্তে সারা দেশে ৬৫ হাজার কিমিরও বেশি রেললাইন আছে৷ পরিবহণের ক্ষেত্রে ঠিক যতটাই গুরুত্বপূর্ণ রেল, ততটাই সমস্যা ট্রাফিক নিয়ে৷ সঠিক সময়ে ট্রেন চলাচল না করতে পারার দরুণ মার খায় পণ্য পরিবহণ ব্যবস্থা৷ এছাড়া রেললাইনের সম্প্রসারণ করতে গিয়ে জমি অধিগ্রহণ করাকে কেন্দ্র করেও বিভিন্ন সময় নানা অসুবিধার সম্মুখীন হতে হয় ভারতীয় রেলকে৷ এবার তাই চলতি ধারণার বাইরে গিয়ে এলিভেটেড ট্র্যাক তৈরির পরিকল্পনা নেওয়া হল৷
রেলমন্ত্রক এই প্রকল্পে সিলমোহর দিয়েছে৷ আগামী মাস থেকে হরিয়ানার রোহতকে এই প্রকল্পের কাজ শুরু হবে৷ ৮ কিমি লম্বা এই এলিভেটেড ট্র্যাক তৈরিতে বাজেট বরাদ্দ করা হয়েছে ৩১৫ কোটি টাকা৷ ২০১৮ সাল নাগাদ এই কাজ শেষ হবে বলে অনুমান করা হচ্ছে৷ প্রথমে প্যাসেঞ্জার ট্রেন চালিয়ে যদি সাফল্য মেলে তবে বুলেট ট্রেনের মতো গতিমান ট্রেনের ক্ষেত্রেও এলিভেটেড করিডর নির্মাণের ভাবনা আছে রেলের৷
অন্যান্য দেশের রেল দফতর ঝামেলা এড়াতে আগেই এলিভেটেড ট্র্যাক চালু করলেও দেশে প্রথমবার এই কাজ হতে চলেছে৷ ট্রাফিক সমস্যা মিটিয়ে রেলের পরিহবণ এতে আরও সুগম হবে বলেই বিশ্বাস রেল আধিকারিকদের৷
সর্বশেষ খবর
-
ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিস খালি করার নোটিস দমকলের, আদালতের স্থগিতাদেশেও কাটছে না জট
-
নাচে-গানে হুল্লোড়! হাতি তাড়াতে মধ্যরাতে বসছে আসর, এক অন্য ছবি লালগড়ে
-
অত্যাধুনিক একে-২০৩ রাইফেলের গুলি সরবরাহ করবে আদানির সংস্থা, বিরাট চুক্তি সম্পন্ন
-
উথাল-পাথাল গঙ্গা, ভাসল ভূতনি দ্বীপের অন্তত ১৯টি গ্রাম, জলবন্দি প্রায় ২ লক্ষ মানুষ
-
দিমাগি নকশালের পর এবার ‘নারাজ ফুফা’, জিডিপি বিতর্ক উড়িয়ে বিরোধীদের তোপ মোদির