সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রতিক্ষার অবসান৷ অবশেষে ১৬ বছরের অনশন ভঙ্গ করতে চলেছেন মণিপুরের ‘আয়রন লেডি’ ইরোম শর্মিলা চানু৷ মণিপুরে আফস্পার শাসনের বিরোধিতা করে ২০০০ সকলের সেপ্টেম্বর মাস থেকে একটানা অনশন জারি রেখেছিলেন তিনি৷ কিন্তু এবার সেই পন্থা থেকেই সরে দাঁড়িয়ে গণতান্ত্রিক পদ্ধতিতেই লড়াইয়ের পথ বেছে নিলেন ইরোম শর্মিলা৷ নির্বাচনে লড়াইয়ের পাশাপাশি তিনি বিয়ের বন্ধনেও আবদ্ধ হতে চান৷ এমনটাই তিনি জানিয়েছেন আদালতে৷
১৬ বছর ধরে অনশন চালিয়ে গিয়েছেন তিনি কিন্তু ভারত সরকার দেশ থেকে মিলিটারি শাসন প্রত্যাহার করে নেয়নি৷ শুধু তাই নয়, তাঁর সঙ্গে কোনওরকম আলোচনা পর্যন্ত করা হয়নি সরকারের পক্ষ থেকে৷ আর তাই এবার গণতান্ত্রিক উপায়েই মণিপুরের সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন তিনি৷ নির্বাচনে লড়ার কথা তিনি জানান৷ আগামী ৯ আগস্ট ১৬ বছরের দীর্ঘ অনশন ভঙ্গ করবেন শর্মিলা৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার