সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন সম্পর্ক স্থাপন এবং পরবর্তী সময়ে সঙ্গিনীকে ঠকিয়ে অপর এক এগারো বছরের বালিকাকে বিয়ে করার অভিযোগ উঠল বিজেপি নেতার ছেলের বিরুদ্ধে৷ ঝাড়খণ্ডের বিজেপি রাজ্য সভাপতি তালা মারান্ডি’র ছেলে মুন্না মারান্ডির বিরুদ্ধে সঙ্গিনীকে ঠকিয়ে নাবালিকাকে বিয়ে করার অভিযোগ উঠল৷
ঝাড়খণ্ডের মুন্না মারান্ডির বিরুদ্ধে এমনটাই অভিযোগ এনেছেন এক যুবতী৷ গোদ্দা জেলা আদালতে মুন্নার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে যুবতী জানিয়েছেন, গত দু’বছর ধরে যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্ক রেখেছিলেন মুন্না৷ তাঁকে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে যৌন সম্পর্কে লিপ্ত হন মুন্না৷ পাশাপাশি দৈনন্দিন যোগাযোগের জন্য যুবতীকে একটি ফোনও কিনে দিয়েছিলেন মুন্না, এমনটাই দাবি ওই যুবতীর৷ কিন্তু বিপত্তি ঘটে এরপরই৷ আচমকা যুবতীর সঙ্গে সমস্ত সম্পর্ক ত্যাগ করে গত মঙ্গলবার ১১ বছরের এক নাবালিকাকে বিয়ে করেন মুন্না৷
এই ঘটনা জানতে পেরেই আদালতের দ্বারস্থ হন যুবতী৷
এই ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের পারদ চড়ছে ঝাড়খণ্ডে৷ গোটা ঘটনাটি নিয়ে বিজেপি’র তরফে মুখ না খোলা হলেও ঘটনার প্রতিবাদে সোচ্চার হয়েছে ঝাড়খণ্ডের বিরোধী দলগুলি৷ সূত্রের খবর, কমিশনের তরফ থেকে তালা মারান্ডিকে আইনি নোটিস পাঠানো হবে নিজের ছেলের সঙ্গে নাবালিকার বিয়ে দেওয়ার জন্য৷
জানা গিয়েছে, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী রঘুবর দাসের এই বিবাহ অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল৷ কিন্তু শেষ মুহূর্তে তিনি সফর বাতিল করেন৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার