সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাড়ল বিচ্ছিন্নতাবাদীদের ডাকা বনধের সময়সীমা৷ আগস্ট মাসের ৫ তারিখ পর্যন্ত বনধ চলবে বলে জানিয়ে দেওয়া হল বিচ্ছিন্নতাবাদী সংগঠনের তরফ থেকে৷ বনধের সঙ্গে সামঞ্জস্য রেখেই বাড়ল উপত্যকায় কারফিউর সময়সীমা৷ ৫ তারিখ পর্যন্তই কারফিউ বহাল থাকবে পুলওয়ামা, কুলগাঁও, সোপিয়ানের মতো কয়েকটি জায়গায়৷
এদিন সেনা তরফে জানানো হয়, ভূস্বর্গে আইন-শৃঙ্খলা বজায় রাখতে বাড়তি সতর্কতা প্রয়োজন৷ সেই কারণেই কারফিউ বজায় রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ এদিকে প্রায় শতাধিক পরীক্ষার্থী এমবিবিএস-এ প্রবেশাধিকার পেতে কমন এন্ট্রান্স টেস্ট দেওয়ার জন্য শ্রীনগরের বিভিন্ন কলেজে পৌঁছে গিয়েছে৷ তাঁদের নিরাপত্তাতেও বিশেষ জোর দিচ্ছে সেনা৷
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতির মন্তব্য ঘিরে বাড়তি উত্তেজনা তৈরি হয়েছে রাজনৈতিক মহলে৷ কাশ্মীরি জঙ্গি বুরহানের মৃত্যু প্রসঙ্গে মুফতি বলেন, সেনাবাহিনী জানতই না ঘটনাস্থলে কে ছিল৷ এই মন্তব্যের বিরোধিতা করে জম্মু-কাশ্মীরের বিজেপি প্রধান সৎ শর্মা বুরহান হত্যাকে সেনার সাফল্য বলে ব্যাখ্যা করে বলেন, ঘটনাস্থলে কে ছিল তা সেনাবাহিনী ভালভাবেই জানত৷
রাজনৈতিক এই চাপানউতোরের মধ্যেই মেহবুবা মুফতি রবিবার বলেন, উপত্যকায় বিশৃঙ্খলা ছড়ানোর জন্য কাশ্মীরের নতুন প্রজন্মকে ব্যবহার করা হচ্ছে৷ নতুন প্রজন্মের জন্যই শান্তির আর্জি জানান তিনি৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার