সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ১ থেকে ১৩ সংখ্যা পরপর বলতে পারেনি ছয় বছরের মেয়েটা৷ এই ছিল ভারতীর অপরাধ৷ যার জন্য চরম শাস্তি পেতে হল বাবার হাতে৷ মেয়ের মুখে আস্ত পিঁয়াজ গুজে দিয়ে শ্বাসরোধ করে মারল ঔরঙ্গাবাদের রাজু কুটে (৩০)৷ ভারতীর মায়ের অভিযোগের ভিত্তিতেই সোমবার রাতে রাজুকে গ্রেফতার করে পুলিশ৷
ঘটনাটি ঘটে জুলাই মাসের ৯ তারিখ৷ রাত্রিবেলা মেয়েকে পড়াতে বসেছিল রাজু৷ বলেছিল, ১ থেকে ১৩ পর্যন্ত সংখ্যা পরপর বলতে৷ ভারতী ১ থেকে ১২ পর্যন্ত ঠিকঠাকই বলেছিল৷ কিন্তু, ১৩ সংখ্যাটা ঠিক বলে উঠতে পারছিল না৷ এতেই রেগে যায় রাজু৷ রাগের বশে নিজের মেয়ের মুখেই পিঁয়াজ গুজে মেরে ফেলে তাকে৷ তারপর কাছের গোরস্থানে মেয়ের মৃতদেহ কবরও দিয়ে দেয়৷
পুলিশ সূত্রের খবর, পুরো ঘটনার সাক্ষী ছিলেন ভারতীর মা৷ তাঁর অভিযোগের ভিত্তিতেও রাজুকে গ্রেফতার করা হয়েছে ও খুনের মামলা দায়ের করা হয়েছে৷ ভারতীর দেহ উদ্ধার করে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য৷
সর্বশেষ খবর
-
নিউ আলিপুর থানার সামনে উত্তেজনা, স্বরূপ অনুগামীদের মার ক্রুদ্ধ জনতার, নামল বাহিনী
-
বৈভবকে নিয়ে আলোচনা বিলেতেও, অন্য দুই দেশের টেস্টেও উঠল ভারতীয় দলে নেওয়ার দাবি
-
‘ববিদাকে ফোন করব’, ফিরহাদের পদত্যাগের পরই জল্পনা বাড়ালেন ‘আসল তৃণমূল’ ঋতব্রত
-
‘ইন্ডাস্ট্রিতে কেউ কচি নয়’, স্বরূপের শ্লীলতাহানি মামলায় রূপার নিশানায় কারা? কী বলছেন স্বপন দাশগুপ্ত?
-
দিল্লি দরবারে বৈঠক শেষে ‘খুশি’ মনে রাজ্যে ফিরছেন মুখ্যমন্ত্রী, আজ রাতেই দপ্তর বণ্টন!