সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবারও শ্লীলতাহানির ঘটনা ঘটল যাদবপুরে৷ ইংরাজি বিভাগের এক ছাত্রের বিরুদ্ধে তারই এক সহপাঠী শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন৷ ক্যাম্পাস চত্বরেই অভিযুক্ত ছাত্র ওই ছাত্রীর সঙ্গে খারাপ আচরণ করে বলে অভিযোগ৷ শুধু তাই নয় অশালীন আচরণের পাশাপাশি ওই ছাত্রীকে ফেসবুক ও হোয়াটসঅ্যাপেও খারাপ মেসেজও পাঠায় ওই ছাত্র৷ ছাত্রর পাঠানো ওই অশালীন মেসেজ সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে রীতিমতো ভাইরাল হয়ে যাওয়ায় এই ঘটনাটি সকলের নজরে আসে৷

জানা গিয়েছে অভিযুক্ত ছাত্র বিশ্ববিদ্যালয়ে বেশ মেধাবী বলেই পরিচিত৷ রীতিমতো পরীক্ষায় স্ট্যান্ড করা এই ছাত্র বিশ্ববিদ্যালয়েরই এক অধ্যাপিকার ছেলে বলে জানা গিয়েছে৷
এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকেই বিশ্ববিদ্যালয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ছাত্রর নামে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে৷ ছাত্রীর এহেন কড়া পদক্ষেপের পরই আরও বহু ছাত্রী ওই ছাত্রের এমন আচরণের বিরুদ্ধে সরব হয়েছেন৷
তবে এখনও শ্লীলতাহানির ঘটনায় পুলিশের কাছে কোনও অভিযোগ দায়ের করা হয়নি৷ কর্তৃপক্ষ ছাত্রের বিরুদ্ধে কী সিদ্ধান্ত নেয়, এখন সেটাই দেখার৷
সর্বশেষ খবর
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন