সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির জীবনের গল্প নিয়ে পরিচালিক নীরজ পাণ্ডে তৈরি করেছেন, এম এস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি৷ সেই ছবিরই ট্রেলার মুক্তি পেল গত বুধবার৷পরিচালক ছবির প্রমোশনে এনেছিলেন নতুনত্ব৷ ইন্টারনেটে ছবির ট্রেলার রিলিজ না করে, দেশের কয়েকটি শহর বেছে নিয়েছিলেন ছবির প্রমোশনের জন্য৷ আর এই ছবির প্রমোশনে তাঁকে এবং ছবির অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে সঙ্গ দিয়েছিলেন কে জানেন?
খোদ মাহি ছবির প্রচারে অংশগ্রহণ করেছিলেন৷
গতকাল ছবির অফিসিয়াল ট্রেলার জলন্ধর, দিল্লি এবং মুম্বইয়ে মুক্তির পর আজ ইন্টারনেটে ছড়িয়ে গেল সুশান্ত সিং অভিনীত ধোনির বায়োপিকের সেই ট্রেলারটি ৷ রাঁচির এক মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা এক সাধারণ ছেলের অসাধারণ হয়ে ওঠার গল্প রয়েছে ছবিতে৷ সঙ্গে রয়েছে মাহির জীবনের বহু জানা-অজানা কাহিনী৷ ভারতীয় রেলে চাকরি করা থেকে শুরু করে, ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক হয়ে ওঠা, প্রেম থেকে শুরু করে এবং জীবনের নানা উত্থান-পতনের মুহূর্তকে ফ্রেমবন্দী করেছেন পরিচালক৷ ছবির ট্রেলারেও মাহির জীবনের বেশ কিছু মুহূর্তের ঝলক দেখা গেল৷
দেখে নিন ট্রেলারটি:
সর্বশেষ খবর
-
স্বামীর মৃত্যুর সুবিচার, সন্তানদের দায়িত্ব, মুখ্যমন্ত্রীর রাজধর্ম পালনে মুগ্ধ হালিশহরের নিহত তৃণমূল কর্মীর স্ত্রী
-
দিনের পর দিন বেঙ্গালুরুতে কাজ! গভীর রাতে বাংলাদেশে ফেরার চেষ্টা করতেই কীর্তি ফাঁস ৩ বাংলাদেশির
-
জেন জি বিক্ষোভে রণক্ষেত্র রাঁচি! পুলিশের জলকামানের মুখে আরও শক্তিশালী আন্দোলনকারীরা
-
‘স্বাধীন বালোচিস্তান’, ১১ আগস্টের উৎসবে নিষেধাজ্ঞা পাকিস্তানের, কারফিউ জারি, বন্ধ ইন্টারনেট
-
বন্যায় ভেসেছে ঘর, ত্রাণশিবিরে আশ্রয়, সেই অসম থেকেই জাতীয় ক্যারাটেতে সোনা জনমণির