Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

ভাঙল মুম্বই-গোয়া হাইওয়ের সেতু, নিখোঁজ বহু

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই গোয়া হাইওয়েতে সাবিত্রী নদীর উপর ভেঙে পড়ল একটি সেতু৷ বন্যা পরিস্থিতি ও জলোচ্ছ্বাসের কারণেই ব্রিটিশ আমলে নির্মিত সেতুটি ভেঙে পড়ে বলে জানা যাচ্ছে৷ ঘটনায় প্রাথমিকভাবে নিঁখোজ ২০ জন৷ দুটি বাস নদীতে পড়ে গিয়েছে বলেও জানা যাচ্ছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী৷ মঙ্গলবার রাত্রি দুটো নাগাদ এই দুর্ঘটনা ঘটে৷ … <p class="link-more"><a href="https://www.sangbadpratidin.in/uncategorized/mumbai-goa-highway-bridge-collapse-ndrf-sent-1-team/pid/13343/" class="more-link">Continue reading<span class="screen-reader-text"> "ভাঙল মুম্বই-গোয়া হাইওয়ের সেতু, নিখোঁজ বহু"</span></a></p>

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০১৬, ১১:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৩, ২০১৬, ১১:১২

options
link
ভাঙল মুম্বই-গোয়া হাইওয়ের সেতু, নিখোঁজ বহু zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মুম্বই গোয়া হাইওয়েতে সাবিত্রী নদীর উপর ভেঙে পড়ল একটি সেতু৷ বন্যা পরিস্থিতি ও জলোচ্ছ্বাসের কারণেই ব্রিটিশ আমলে নির্মিত সেতুটি ভেঙে পড়ে বলে জানা যাচ্ছে৷ ঘটনায় প্রাথমিকভাবে নিঁখোজ ২০ জন৷ দুটি বাস নদীতে পড়ে গিয়েছে বলেও জানা যাচ্ছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী৷

মঙ্গলবার রাত্রি দুটো নাগাদ এই দুর্ঘটনা ঘটে৷ মহাবালেশ্বরে যে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতেই পুরনো এই সেতুটির উপর জলের চাপ বাড়তে থাকে৷ এর জেরেই সেতুটি ভেঙে পড়ে বলে অনুমান করা হচ্ছে৷ ঘটনার সঙ্গে সঙ্গেই ট্রাফিক পুলিশ নামে পরিস্থিতি নিয়ন্ত্রণে৷ কিন্তু ২ টি বাস-সহ কয়েকটি গাড়ি নদীতে তলিয়ে গিয়েছে বলেই আশঙ্কা করা হচ্ছে৷ আনুমানিক ২০ জন যাত্রী নিঁখোজ৷ পরিস্থিতি সামলাতে ৫০  সদস্যের জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল পৌঁছেছে ঘটনাস্থলে৷

Advertisement

উদ্ধারকাজের ভিডিও:

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.