সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যে এখনও গভীর বর্ষার তেমন প্রভাব পড়েনি৷ কিন্তু ইতিমধ্যেই বর্ষার জেরে নাকাল দেশের বিভিন্ন শহর৷ কয়েকদিন আগেই বেঙ্গালুরু এবং গুরগাঁওয়ে বর্ষার জেরে নাকাল হয়েছিলেন শহরবাসী৷ রাস্তাঘাট জলের তলায় চলে গিয়েছিল৷ একটানা বৃষ্টির ফলে গুরগাঁওয়ে ভয়াবহ ট্রাফিক জ্যাম দেখা দিয়েছিল৷ বেঙ্গালুরুতে রাস্তায় নেমেছিল নৌকা৷
এবার বর্ষার জেরে অচল হল মুম্বই৷ একটানা বৃষ্টির জেরে রেললাইন, রাস্তাঘাট চলে গিয়েছে জলের নিচে৷ রাস্তাঘাট জলে ডুবে যাওয়ায় ব্যাপক ট্রাফিক জ্যামে নাজেহাল হচ্ছেন শহরবাসী৷ পাশপাশি, অতিরিক্ত বৃষ্টির ফলে মুম্বইয়ে রেল চলাচলও বিঘ্নিত৷
অতিরিক্ত মেঘ এবং বৃষ্টির জন্য ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দেরিতে বিমান ওঠানামা করছে বলে জানা গিয়েছে৷
আবহাওয়া দফতর সূত্রের খবর, আগামী ৪৮ ঘণ্টায় ভারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে মুম্বইয়ে৷ এরফলে যাত্রী পরিষেবা ব্যাপকভাবে বিঘ্নিত হতে পারে৷ প্রশাসনের তরফ থেকে মুম্বইয়ে হাই অ্যালার্ট জারি করা হয়েছে৷ পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলাকারী দলগুলিকেও এই পরিস্থিতিতে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার