সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিকে যখন ধর্ম দেশের মানুষের মধ্যে অসহিষ্ণুতার ক্রনিক অসুখ বয়ে নিয়ে বেড়াচ্ছে, অন্যদিকে মানবধর্ম বারংবার প্রমাণ করে দিচ্ছে, ‘সবার উপর মানুষ সত্য’৷ সকল ধর্মীয় বিভেদের ঊর্দ্ধে গিয়ে বন্ধুত্বকেই বেছে নেওয়া ইসলাম ধর্মাবলম্বী রেজ্জাক খান টিকারি যেন মানবধর্মেরই উজ্জ্বল মুখ৷ বন্ধুত্বের কথা মাথায় রেখে, মুসলমান রেজ্জাক হিন্দু মতে প্রাণের বন্ধুর সৎকার করলেন৷
বৈতুলের বাসিন্দা সন্তোষ সিং দীর্ঘদিন ধরেই কঠিন অসুখে ভুগছিলেন৷ অবশেষে জীবনযুদ্ধে হেরে যান সন্তোষ৷ সন্তোষের পরিবারের বাকি সদস্য বলতে ছিলেন তাঁর স্ত্রী এবং আট বছরের ছোট্ট মেয়েটি৷ সন্তোষের এমন চলে যাওয়া মেনে নিতে পারছিলেন না তাঁর স্ত্রী৷ গোটা ব্যাপারটা সামাল দেওয়ার ক্ষমতা ছিল না তাঁর৷ তাই পরিস্থিতি সামাল দিতে এগিয়ে আসেন রেজ্জাক৷ ধর্মের কথা না ভেবেই বন্ধুর সৎকার করেন৷ হিন্দু মত অনুযায়ী সকল কাজ সম্পন্ন করেন৷ সংবাদ মাধ্যমকে জানান, বন্ধুত্বের মাঝে কখনও ধর্ম আনেননি৷ আর তাই বন্ধুর শেষ সময়েও ধর্মকে প্রাধান্য দিতে চান না৷
সর্বশেষ খবর
-
হামের মারণ হানা বাংলাদেশে, গত চব্বিশ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু, মোট মৃত ৬০৫
-
পশুপাখির ঘর কেড়ে ১০ হাজার কক্ষের রিসর্ট! ট্রাম্পের জামাইয়ের বিরুদ্ধে জনগর্জন আলবেনিয়ায়
-
অফিসে জোর করে ধর্মান্তর! টিসিএসের পর উইপ্রো, বিস্ফোরক অভিযোগে ফের উত্তাল মহারাষ্ট্র
-
নেত্রী নাকি পরামর্শদাতা? মমতার ভূমিকা নিয়ে এবার ‘আসল তৃণমূলে’ও ফাটল!
-
সকাল থেকে নেই সাড়া! দিঘায় হোটেল থেকে উদ্ধার দম্পতির দেহ