সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হিজবুল জঙ্গি বুরহান ওয়ানির মৃত্যুর পর থেকই উত্তপ্ত কাশ্মীর৷ আজাদ কাশ্মীরের ডাক দিয়ে কাশ্মীরের এক শ্রেণির মানুষের কাছে নায়ক হয়ে উঠেছিলেন বুরহানি৷ আর তাই তার মৃত্যুতে প্রতিবাদ-প্রতিরোধে উত্তাল হয়ে ভূস্বর্গ৷ যার জেরে কারফিউ জারি করা হয় উপত্যকায়৷ রক্তপাতের ঘটনা এখনও লেগেই আছে৷
কিন্তু এই হিংসা-রক্তপাতের মধ্যেই কাশ্মীর দেখাল কেন প্রাকৃতিক নৈঃস্বর্গ পেরিয়েও তা পৃথিবীর স্বর্গ হয়ে উঠতে পারে৷ এক কাশ্মীরি পণ্ডিত রমণীর মৃত্যুর পর তাঁর শেষকৃত্যের দায়িত্ব তুলে নিলেন মুসলিমরাই৷ কারফিউ উপেক্ষা করে তাঁরাই করলেন সব কাজ৷
প্রসঙ্গত এই বুরহানই কাশ্মীরি পণ্ডিতদের পুর্নবাসনের বিরোধিতা করেছিল৷ সরকারি তরফে তা করে হলে রক্ত ঝরানোর হুমকি দিয়েছিল উপত্যকার তথাকথিত বিদ্রোহী নায়ক৷ কিন্তু এই জঙ্গি প্ররোচনার থেকে মানবিকতা যে মাত্রায় কত বড় এদিনের ঘটনা তারই প্রমাণ দিল৷
মহারাজ গঞ্জের শেখ মহল্লার বাসিন্দা দীপক মালহোত্রার মায়ের প্রয়াণের খবর পেয়ে এগিয়ে আসেন প্রতিবেশীরা৷ এ এলাকায় দীর্ঘদিনের বাসিন্দা তাঁরা৷ ১৯৯০-এ কাশ্মীরি পণ্ডিতদের উচ্ছেদ করা হলেও, তাঁরা থেকে গিয়েছিলেন৷ তাই প্রতিবেশীদের কাছে প্রিয় এই পরিবার৷ তাঁদের দুঃখের দিনে চুপ করে বসে থাকেননি প্রতিবেশীরাও৷ তাঁরা সকলেই ইসলামধর্মাবলম্বী৷ কারফিউয়ের নিয়ম অনুযায়ী তাঁদের একসঙ্গে থাকায় বিপদ হতে পারত৷ কিন্তু সে সবের তোয়াক্কা করেননি তাঁরা৷ কাঁধে শবদেহ বয়ে তাঁরাই কাশ্মীরি পণ্ডিত রমণীর শেষকৃত্য সম্পন্ন করতে সাহায্য করেন৷
একদিকে যখন হিংসার জেরে রক্তাক্ত কাশ্মীরের ছবিটিই ভেসে উঠছে দেশের সামনে, তখন মানবিকতার এ ছবি যেন প্রকৃত কাশ্মীরকে তুলে ধরল৷
সর্বশেষ খবর
-
এমবাপে ম্যাজিকেই বাজিমাত, সেনেগালকে হারিয়ে বিশ্বকাপ শুরু করল ফ্রান্স
-
প্রথমবার নেহরু টুর্নামেন্টে চ্যাম্পিয়ন, হকিতে ভারত জয় পুরুলিয়া সৈনিক স্কুলের
-
হকার উচ্ছেদ ঘিরে কৃষ্ণনগর স্টেশনে ধুন্ধুমার! পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি সিটু, এসইউসিআই কর্মীদের
-
‘ভারতীয়দেরও প্রাণ গিয়েছে’, জি-৭ বৈঠকে ট্রাম্পের সামনেই নাবিকদের মৃত্যু নিয়ে উষ্মা মোদির
-
সরকারি কাজেই আধারের অপব্যবহার? এবার কেন্দ্র ও UIDAI-কে নোটিস সুপ্রিম কোর্টের