Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • শুক্রবার
  • ৫ জুন ২০২৬

যুদ্ধের আবহে সমরাস্ত্র তৈরি রাখার নির্দেশ মোদির

স্বল্প সময়ের ব্যবধানে প্রচুর অস্ত্র নির্মাণের জন্য প্রস্তুত থাকার নির্দেশ৷

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১০, ২০১৬, ১৮:০৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১০, ২০১৬, ১৮:০৮

options
link
যুদ্ধের আবহে সমরাস্ত্র তৈরি রাখার নির্দেশ মোদির zoom

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাকিস্তান উত্তেজনা প্রতিদিন যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে৷ দুই দেশই আস্তিনের আড়ালে যুদ্ধের প্রস্তুতি শুরু করে দিয়েছে৷ এই পরিস্থিতিতে অস্ত্র সরবরাহকারী সংস্থাগুলিকে স্বল্প সময়ের ব্যবধানে প্রচুর অস্ত্র নির্মাণের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিল নরেন্দ্র মোদি সরকার৷

অস্ত্র নির্মাতাদের কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছে, যে কোনও মুহূর্তে একসঙ্গে প্রচুর অস্ত্রশস্ত্রের দরকার পড়তে পারে৷ স্বল্প দিনের নোটিসে যেন পর্যাপ্ত পরিমাণ অস্ত্র হাতে পেতে যান ভারতীয় জওয়ানরা, সেই ব্যবস্থা করতে হবে৷ অর্থ কোনও প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে না সেক্ষেত্রে৷ সরকারের এই দৃপ্ত পদক্ষেপকে যুদ্ধের প্রস্তুতি হিসাবেই দেখছেন সমর-বিশেষজ্ঞরা৷

Advertisement

দেশের অন্যতম বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারী সংস্থার এক শীর্ষ কর্তা নাম গোপন রাখার শর্তে জানিয়েছেন, কেন্দ্রের কাছ থেকে নির্দেশ এসেছে উৎপাদন বৃদ্ধির পরিকাঠামো প্রস্তুত রাখার৷ প্রয়োজনে যেন স্বল্প সময়ের মধ্যেই জওয়ানদের হাতে পর্যাপ্ত গুলি-বন্দুক পৌঁছে দেওয়া যেতে পারে৷ সরকারি সূত্রের খবর, পাঠানকোটে হামলার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক অস্ত্র প্রস্তুতকারক সংস্থাগুলিকে সবরকম আপৎকালীন পরিস্থিতির জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিল৷ এখন উরি হামলার পরিপ্রেক্ষিতে অস্ত্র নির্মাতাদের ছোট ও হালকা মারণাস্ত্র থেকে শুরু করে মিরাজ ও সুখোইয়ের মতো যুদ্ধবিমানও প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র৷ ২৯ সেপ্টেম্বর সার্জিক্যাল স্ট্রাইকের আগেই কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি ইঙ্গিত দিয়েছিলেন, প্রতিরক্ষা খাতে বরাদ্দ বাড়াচ্ছে ভারত৷ এখন ভারতীয় সেনার কাছে বড় চ্যালেঞ্জ পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য ভাঁড়ারে যথেষ্ট পরিমাণে গোলাগুলি ও ছোট অস্ত্র মজুত করা৷

army-6_web

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.