সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্ষমতার দম্ভ দেশের রাজনৈতিক নেতাদের যে কতটা অন্ধ করে দেয়, তার জ্বলন্ত নজির পেশ করলেন কারজাতের এনসিপি বিধায়ক সুরেশ লাড৷ মহারাষ্ট্রে তাঁর দফতরের এক ডেপুটি কালেক্টরকে চড় মেরেই ক্ষান্ত হননি বিধায়ক৷ হুমকি দিয়েছেন, ওই সরকারি কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করবেন তিনি৷
গোটা ঘটনাটি একটি ভিডিওতে ধরা পড়েছে৷ সংবাদসংস্থা এএনআই ভিডিওটি পোস্ট করেছে৷ তারপর থেকেই নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে ভিডিওটি৷ ভিডিও-য় দেখা যাচ্ছে, ডেপুটি কালেক্টর অভয় কালগুড়কর প্রাণপণে বিধায়কের হাত থেকে বাঁচতে চাইছেন, কিন্তু পারছেন না৷ তাঁকে চড়ের পর চড় মেরেই যাচ্ছেন ওই বিধায়ক৷ কেন ওই কর্মীকে এ ভাবে মেরেছেন, সে বিষয়ে কোনও জবাব দেননি বিধায়ক সুরেশ লাড৷ মারধর করার অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন তিনি৷ তাঁর দফতর সূত্রে খবর, একটি জমি সংক্রান্ত সমস্যার জেরেই এদিনের ঘটনার সূত্রপাত৷
দেখুন সেই ভিডিও–
WATCH: NCP MLA from Karjat, Suresh Lad slaps deputy collector in his office in Raigad(Maharashtra)https://t.co/9KYa3vrMOi
— ANI (@ANI_news) August 17, 2016
সর্বশেষ খবর
-
মমতার তিরস্কার, শুভেন্দুর পুরস্কার! দময়ন্তী সেন-সহ ৬ আইপিএসকে স্বাধীনতা দিবসে সম্মান মুখ্যমন্ত্রীর
-
কলকাতা মেডিক্যালে মহিলা কর্মীর আত্মহত্যার চেষ্টা! নেপথ্যে কী কারণ?
-
কার্যালয়ে কার্তুজ, গোপন ডেরায় ইসিএলের নথি! দেড় মাস পর পুলিশের জালে বিধায়ক পুত্র ‘বাহুবলী’ প্রেমপাল
-
দিল্লির মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘তিজ’ উদযাপনে কাকলি-শতাব্দী-রচনারা, মেহেন্দি-সেলফিতে হুল্লোড়, শামিল কঙ্গনাও
-
অনুশীলন সমিতি থেকে হিন্দুস্তান রিপাবলিকান আর্মির সদস্য! ফিরে দেখা ঝাড়গ্রামের বিস্মৃতপ্রায় বিপ্লবীকে