স্টাফ রিপোর্টার: ষাট বছর পূর্তি উপলক্ষে ঢেলে সাজছে ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথ৷ তৈরি হচ্ছে ৩০০ শয্যাবিশিষ্ট নতুন ঝাঁ চকচকে হাসপাতাল৷ পাশাপাশি তৈরি হচ্ছে একটি নার্সিং প্রশিক্ষণ কেন্দ্রও৷ রবিবার একথা জানিয়েছেন সংস্থার অধিকর্তা অপূর্ব ঘোষ৷ রবিবার ও আজ, সোমবার দু’দিন ধরে সংস্থার ষাট বছর পূর্তি অনুষ্ঠান চলছে৷ অধিকর্তা জানান, ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷
নতুন হাসপাতালটিতে অত্যাধুনিক মানের ‘ইনটেনসিভ কেয়ার ইউনিট’ ও ‘নিওনেটাল কেয়ার’ তৈরি হবে৷ পুরনো হাসপাতালটিতে ২২০ টি শয্যা ছিল৷ তা বাড়ানো হচ্ছে৷ অপূর্ববাবুর কথায়, রাজ্যে প্রচুর সংখ্যক প্রশিক্ষিত নার্সের অভাব রয়েছে৷ সে কারণে একটি নতুন নার্সিং প্রশিক্ষণ কেন্দ্র খোলার পরিকল্পনা নেওয়া হয়েছে৷
রবিবার অনুষ্ঠানের প্রথম দিনে শিশুস্বাস্থ্যের উপর তিনটি সেমিনার আয়োজন করা হয়েছিল৷ আলোচনার বিষয়বস্তুগুলি ছিল–‘পেডিয়াট্রিক ইনটেনসিভ কেয়ার’, ‘নিওনেটাল ইনটেনসিভ কেয়ার’ ও ‘ভ্যাকসিন’৷ আজ, সোমবার আরও বেশ কিছু বিষয়ের উপর আলোচনাসভা আয়োজন করা হয়েছে৷ অনুষ্ঠানে অংশ নিয়েছেন জাতীয় মানের নামী চিকিৎসকরা৷ সেমিনারে এসেছেন স্নাতকোত্তরের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও প্র্যাকটিসরত চিকিৎসকরাও৷ অনুষ্ঠানে অংশ নিতে লাগছে না কোনও রেজিস্ট্রেশন ফি৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ