সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরমা উড়ালপুলের সঙ্গে এজেসি বোস রোড উড়ালপুলের সংযোগস্থাপন করা হবে৷ আর সেই জন্যই শুক্রবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত একমুখী গাড়ি চলাচল করবে এজেসি বোস উড়ালপুলে৷
গতকাল রাত ১০ টার পর থেকে সোমবার সকাল ৬ টা পর্যন্ত ডিএল খান রোডের দিক থেকে পার্ক সার্কাসের দিকে কোনও গাড়ি যাবে না৷ কিন্তু বেকবাগান র্যাম্প হয়ে মল্লিকবাজারের রাস্তা খোলা থাকবে বলে জানা গিয়েছে৷
শুক্রবার রাত থেকে এজেসি বোস উড়ালপুলে একদিক দিয়ে যান চলাচল শুরু হয়েছে৷ ডিসি (ট্রাফিক) ভি সলোমন নিশাকুমার বলেন, “পরমা উড়ালপুলের সংযুক্তির জন্যই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷”
সর্বশেষ খবর
-
তৃণমূলের ভাঙনে মোদির স্বপ্নপূরণ! ২৯-এর আগেই আসন পুনর্বিন্যাস কার্যকরে আসরে কেন্দ্র
-
প্রেম ফিকে হলেও বন্ধুত্ব চির-অমলিন, সম্পর্কের নয়া রসায়ন বাতলালেন তৃপ্তি দিমরি
-
মুখ্যমন্ত্রীর পদক্ষেপ, গতি পেল সেবক-রংপো রেল প্রকল্পের কাজ, জুড়ছে শিলিগুড়ি-সিকিম
-
বাতাসে বিষ! পরিবেশ বাঁচাতে প্রধানমন্ত্রীর দেখানো পথে হাঁটছেন শুভেন্দু
-
পড়ুয়াদের বিনামূল্যে বাস সফর, কর্নাটকের মসনদে বসেই ‘যুব যুগে’র সূচনা শিবকুমারের