সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা বৃষ্টিতে জেরবার অসমের জনজীবন৷ বাড়তে থাকা জলস্তর থেকে রেহাই পেতে নিরাপদ আশ্রয়ের খোঁজে ব্যস্ত সবাই৷ কিন্তু, ওরা জানে না কী করতে হবে, কোথায় যেতে হবে৷ তাই সংকটে ছিল কাজিরাঙা জাতীয় উদ্যান গন্ডার, জলা হরিণ, বুনো হরিণ, লক্ষ্মী পেঁচা, বনবিড়ালদের প্রাণ৷
সাত দিন ধরে তাদের উদ্ধার করেছে অসমের বনবিভাগ ও দুই স্বেচ্ছাসেবি সংস্থা৷ জানা গিয়েছে, এখনও পর্যন্ত ১০৭টি পশুপাখিকে উদ্ধার করা হয়েছে৷ এর মধ্যে রয়েছে ১০টি বিরল প্রজাতির একশৃঙ্গ গন্ডার, ৬২টি বুনো হরিণ, বেশ কয়েকটি লক্ষ্মী পেঁচা ও বনবিড়াল৷ উদ্ধার করার পর একটি গন্ডারের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে৷ আরও বেশ কয়েকটি পশুপাখির চিকিৎসা চলছে বনপ্রাণী বিশেষজ্ঞদের দেখাশোনায়৷
কাজিরাঙা জাতীয় উদ্যানের বেশ কিছুটা অংশ জলে ডুবে যাওয়ায়, অনেক পশু ৩৭ নম্বর জাতীয় সড়কে উঠে আসছে৷ এর জন্য বনবিভাগের তরফ থেকে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে৷ জাতীয় সড়কে গাড়ির গতি নিয়ন্ত্রণ করতে ‘টাইম কার্ড’ সিস্টেম চালু করা হয়েছে৷
সর্বশেষ খবর
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট
-
জমি দুর্নীতি ও তোলাবাজির অভিযোগ! পুলিশের জালে তৃণমূলের আরও এক প্রাক্তন বিধায়ক
-
যুদ্ধের ধাক্কায় বেসামাল, ফুরিয়ে এসেছে অস্ত্র! এবার হার মানবে ইরান?
-
নবদ্বীপের ‘ত্রিপলচোর’ তৃণমূল চেয়ারম্যানের মামলাই লড়লেন না আইনজীবীরা! এজলাসের বাইরে ‘চোর’ স্লোগান, পড়ল ডিম
-
৬ ঘণ্টায় দিল্লি থেকে শিলিগুড়ি! রেলমন্ত্রীর বুলেট ট্রেন ঘোষণায় খুশির হাওয়া উত্তরে