পরিচয় কর: ছাদনাতলায় গিয়েও কী করে তাঁরা পরস্পরের অপিরিচিত থেকে গেলেন! হ্যাঁ, অবশ্যই পাওলি দাম ও ইন্দ্রনীল সেনগুপ্ত৷ টলিপাড়ায় ফিসফাস, ২০১৫-র আগে থেকে তাঁরা নাকি পরস্পরকে সবচেয়ে বেশি সময় দিয়েছিলেন৷ এ পর্যন্ত পড়ে চমকাবেন না৷ আসলে ‘তবু অপরিচিত’ ছবিটির শুটিং শুরু হয়েছিল সেই সময়৷ যেখানে ছিল পাওলি-ইন্দ্রনীল জুটি৷ এবার তো তাদের দেখা গেল একেবারে ছাদনাতলায়৷ তাহলে এখন কী ভাবনা ইন্দ্রনীলের স্ত্রী বরখার!
শুটিংফ্লোরেও তাঁদের সবচেয়ে বেশি একসঙ্গে দেখা গিয়েছিল৷ কেননা সেই সময় পরস্পরের বিপরীতে তাঁরা কাজ করছিলেন সবচেয়ে বেশি সংখ্যক ছবিতে৷ বলাই বাহুল্য, তখন পরপর পাওলি-ইন্দ্রনীলকে এক ছবির সেটে পাওয়া গিয়েছে৷ ‘তবু অপিরিচিত’ ছবিতে তাঁদের দেখা গেল বিয়ের দৃশ্যে৷
এ বিয়ের দৃশ্যের নেপথ্যের গল্পটিও খুব ইন্টারেস্টিং৷ চিত্রনাট্য অনুযায়ী, শুধুমাত্র শাস্তি দেবে বলে পাওলির চরিত্রটি ইন্দ্রনীলকে বিয়ে করে৷ কারণ পাওলি তাঁর কাছের মানুষকে হারিয়েছিলেন ইন্দ্রনীল অভিনীত চরিত্রটির কারণেই৷ সে কারণেই বিয়ের পরও সে ব্যবধান রয়ে যায়৷ তারপর কী হয়? তা অবশ্য জানা যাবে ছবি মুক্তির পরই৷ স্বরূপ ঘোষ পরিচালিত এ ছবিটি আগামী শুক্রবার অর্থাৎ ২ সেপ্টেম্বর মুক্তি পাবে৷
এ বছরটা পাওলির জন্য খুব স্পেশাল, প্রথমত মহানায়ক সিরিজে তাঁর অভিনীত সুচরিতা সেন চরিত্রটি জনপ্রিয়তা পেয়েছে৷ যা আদতে সুচিত্রা সেনের আদলে তৈরি৷ অন্যদিকে, এ বছর পুজোর সময় পাওলিকে পাওয়া যাবে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত ‘জুলফিকার’ ছবিতে৷ আর ইন্দ্রনীল-পাওলি কম করে ৬-৭টি ছবিতে একত্রে কাজ করে ফেলেছেন৷ ফলে তাঁদের কেমিষ্ট্রিও চোখে পড়ার মতো৷ ‘তবু অপরিচিত’ ছবির অন্যতম ইউএসপি তাঁদের অনবদ্য রসায়ন৷ আর ইন্দ্রনীলকে খুব শিগগিরই কিরীটি হিসেবে আত্মপ্রকাশ করতে দেখা যাবে৷ ফলে এই দুই নায়ক-নায়িকার ‘তবু অপরিচিত’ ছবিতে কাছে আসা দর্শকমনে ছাপ ফেলবে৷
সর্বশেষ খবর
-
‘জেন আলফা’দের হাত ধরে আসবে সাফল্য, ২০৩৬-এ ভারতে অলিম্পিক আয়োজনে স্বপ্ন মোদির
-
‘বিকশিত ভারত’ গড়ার নীল নকশা! লালকেল্লায় ‘শক্তির সপ্তধারা’ কর্মসূচির উল্লেখ মোদির
-
স্বাধীনতা দিবসে সুখবর! পর্যটন প্রসারে জোড়া ট্রেন প্রাপ্তি পুরুলিয়ার
-
যুদ্ধ আবহে চরমে জ্বালানি-জ্বালা! ‘২০৪৭-এ বিকশিত ভারত গড়বই’, লালকেল্লায় ‘আত্মনির্ভরতা’র বার্তা মোদির
-
‘কর্মযোগ’ ও ‘স্বাধীনতা’-র ধারণা দিয়েছিলেন ঋষি অরবিন্দ