সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক আমেরিকান গবেষককে ধর্ষণের অভিযোগ উঠেছিল ‘পিপলি লাইভ’ ছবির সহ-পরিচালক ও প্রোডিউসার মাহমুদ ফারুকির বিরুদ্ধে৷ শনিবার সেই অভিযোগের প্রেক্ষিতে ফারুকিকেই দোষি সাব্যস্ত করল দিল্লি কোর্ট৷
গতবছর সেপ্টেম্বর মাসে এ খবর সামনে আসে৷ মার্কিন ওই গবেষিকা ফারুকির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তোলেন৷ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এই গবেষিকা বিশেষ প্রয়োজনে ফারুকির দ্বারস্থ হয়েছিলেন৷ অভিযোগ, দিল্লির শুকদেব বিহারে নিজের বাড়িতে গবেষণায় সহায়তার করার জন্য ডেকে পাঠিয়ে পরিচালক তাঁকে ধর্ষণ করেন৷ অভিযোগ অনুসারে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারা অনুযায়ী তাঁর বিরুদ্ধে মামলা রুজু করা হয়৷ ছয় দিন জেল হেফাজতেও রাখা হয়েছিল অভিযুক্ত পরিচালককে৷ পরে জামিনে মুক্তি পান তিনি৷ সেই মামলার প্রেক্ষিতেই এবার পরিচালককে দোষী সাব্যস্ত করল আদালত৷ ২ আগস্ট তাঁর সাজা ঘোষণা করবে আদালত৷
সর্বশেষ খবর
-
নোয়াপাড়ার প্রাক্তন বিধায়কের আপ্তসহায়ককে থেঁতলে খুন! প্রকাশ্যে হাড়হিম সিসিটিভি ফুটেজ
-
যত্রতত্র স্লোগান লেখা রুখতে পদক্ষেপ, সব মেডিক্যাল কলেজে থাকবে প্রতিবাদের দেওয়াল
-
রান্নার পোড়া গন্ধে টেকা দায়! রুম ফ্রেশনারে চাপা না দিয়ে, গন্ধ দূর করুন সহজ টিপস মেনে
-
দিলেমপেরিসকে নিয়ে ক্ষোভ ভক্তদের মধ্যেই, কেন ম্যাচের পর মিডিয়া এড়ালেন মোহনবাগান কোচ?
-
ডিগ্রি হাতে নতুন উড়ানের প্রস্তুতি, আইইএম-এর কনভোকেশনে নজর কাড়ল একঝাঁক পড়ুয়া