সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষীপুজোর রাতে ফের এক দফা দাম বাড়ল পেট্রোল-ডিজেলের৷ শনিবার লিটার প্রতি পেট্রোলের দাম বাড়ল ১.৩৪ টাকা৷ দাম বেড়ে কলকাতায় পেট্রোলের নয়া মূল্য ৬৯.০৮ টাকা৷ অন্যদিকে, লিটার প্রতি ডিজেলের দাম বাড়ল ২.৩৭ টাকা৷ এখন কলকাতায় ডিজেলের নতুন মূল্য ৫৭.৬৪ টাকা৷ এদিন মধ্যরাত থেকেই নতুন মূল্য কার্যকর হবে৷
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় এই মূল্যবৃদ্ধি বলে জানিয়েছে ইন্ডিয়ান অয়েল৷ এই নিয়ে গত দু’মাসে চারবার পেট্রোলের দাম বাড়ল৷ শেষবার, গত ৩০ সেপ্টেম্বর পেট্রোলের দাম বেড়েছিল প্রতি লিটারে ৩৬ পয়সা৷ দিল্লিতে এখন পেট্রোলের দাম ৬৪.৫৭ টাকা, ডিজেলের দাম ৫২.৫২ লিটার৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১