সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোম্পানির ২৫ বছর পূর্ণ হয়েছে৷ তাই কর্মীদের জন্য ৮০ কোটি টাকার বাম্পার বোনাস ঘোষণা করল হায়দরাবাদের ওষুধ প্রস্তুতকারক সংস্থা ডিভিস ল্যাবোরেটরিজ৷ শুক্রবার এই এককালীন টাকা দেওয়ার কথা ঘোষণা করা হয় কোম্পানির পক্ষ থেকে৷
১৯৯০ সালে স্থাপিত হয় হায়দরাবাদের এই সংস্থা৷ বর্তমান সময়ে মোট কর্মী সংখ্যা ১০ হাজার৷ চলতি বছরে কোম্পানির নিট মুনাফা ২৩ শতাংশ বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ৩০১ কোটি৷ তারই এক চতুর্থাংশ কর্মীদের সঙ্গে ভাগ করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কোম্পানি৷
সেপ্টেম্বর মাসে এই এককালীন টাকা কর্মীদের হাতে তুলে দেওয়া হবে৷ একই সঙ্গে ২০১৭-১৮’র আর্থিক বছরে নিট মুনাফা ৪০০ কোটি টাকা পর্যন্ত নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে সংস্থার পক্ষ থেকে৷ এর জন্য কাকিনাড়া ও ভাইজাগে দুটি নতুন ইউনিটও খোলা হয়েছে৷
সর্বশেষ খবর
-
‘সব কর্মফল! তৃণমূল জিতলে স্বরূপ বিশ্বাসকে আটকানো মুশকিল হত’, বিস্ফোরক দেব
-
স্বরূপের গ্রেপ্তারির পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল কিং সাইজ বেড, রাশি রাশি সরকারি জলের বোতল
-
রবিবার ১৬ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, চলবে রক্ষণাবেক্ষণ, কোন পথে যান চলাচল?
-
দাঁড়িয়ে পুজো করছেন? বাস্তুর ভুলে রুষ্ট হতে পারেন ইষ্টদেবতা, জানুন শাস্ত্রের নিয়ম
-
মিথ্যা মামলায় ফাঁসানো, কাটমানির দাবি! বাগনানে তৃণমূল বিধায়কের বাড়ির সামনে ঝাঁটা হাতে বিক্ষোভ মহিলাদের