সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শ্রীনগর থেকে ১৫ কিমি দূরে শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের উপর ইডিআই বিল্ডিং ক্যাম্পাস ভবনে ভয়াবহ জঙ্গি হামলা। প্রায় সাত ঘণ্টা ধরে সেনা ও জঙ্গিদের মধ্যে চলছে গুলির লড়াই৷ ভবনের ভিতর থেকে ভেসে আসছে একের পর এক বিস্ফোরণের শব্দ৷ জঙ্গিদের গুলিতে আহত হয়েছেন এক সেনা জওয়ান৷
Pampore (J&K): Encounter between security forces and terrorists underway at EDI building (Visuals deferred by unspecified time) pic.twitter.com/Ab5pzLd53w
Advertisement— ANI (@ANI_news) October 10, 2016
সংবাদসংস্থা সূত্রে খবর, ভবনের ভিতরে কোনও পণবন্দী না থাকলেও ২-৩ সন্দেহভাজন জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা রয়েছে। বুরহান ওয়ানির মৃত্যুর পর অশান্ত শ্রীনগরের এই ভবনে কোনও ভারতীয় নাগরিক ছিলেন না বলেই জানিয়েছে পুলিশ৷ সেনা সূত্রে খবর, ইডিআই বিল্ডিং ক্যাম্পাসের ওই ভবনে সকাল সাড়ে ৬ টা নাগাদ ঢোকে জঙ্গিরা। ঝিলম নদী পেরিয়ে তারা নৌকায় চেপে এসেছিল বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। গোটা চত্বর ঘিরে রেখেছে পুলিশ ও সেনাবাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযান এখনও চলছে।
দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
রেশনে সিমেন্টভর্তি গম, গরিবের হকের চাল পাচারের অভিযোগ ২ জেলায়
-
স্কুলের ভিতরে ষষ্ঠ শ্রেণির ছাত্রীকে লাগাতার শ্লীলতাহানি! অন্ডালে গ্রেপ্তার ভাইস প্রিন্সিপাল
-
‘সব খরচ আমাদের’, জাতীয় দলে ডাক পেতেই ‘বাচ্চা’ বৈভবকে নিয়ে বিরাট সিদ্ধান্ত বিসিসিআইয়ের
-
সুরেন্দ্রনাথে কন্ডোম উদ্ধার: ‘রোম্যান্টিক রাজনৈতিকদল’ কটাক্ষ সুদীপের, শিলাজিৎ বললেন, ‘সিকিওরড কলেজ’
-
ফোনে কথা, অশোককে দেখতে যাবেন মুখ্যমন্ত্রী! ‘রাজনৈতিক গুরু’র সুস্থতা কামনায় হাসপাতালে শংকর