সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সেলুকাসের দিন গিয়েছে, কিন্তু দেশ যে আজও বড় বিচিত্র তাতে কোনও সন্দেহ নেই৷ আর তাই শহিদের হারানো পদক খুঁজে দিতেও ঘুষ চাইল পুলিশ৷ মধ্য প্রদেশ পুলিশের বিরুদ্ধে এ অভিযোগই এনেছেন এক শহিদের মা৷
জানা যাচ্ছে, পাঞ্জাব ব্যাটেলিয়নের জওয়ান ক্যাপ্টেন দেবাশিস শর্মা শহিদ হন ১৯৯৪ সালে৷ ‘অপারেশন রক্ষক’ চলাকালীন দেশের হয়ে আত্মবলিদান দেন তিনি৷ তাঁকে প্রশাসনের তরফে কীর্তি চক্র পদক দিয়ে সম্মান জানানো হয়৷ শহিদ ক্যাপ্টেনের মা নির্মলা শর্মা জানাচ্ছেন, ২০১৪ সালে তাঁদের বাড়িতে চুরি হলে এই পদকটিও খোয়া যায়৷ তা খুঁজে দিতে পুলিশের দ্বারস্থ হন তিনি৷ তাঁর অভিযোগ, সে কাজ করে দেওয়ার জন্যই তাঁর থেকে ঘুষ চাওয়া হয়৷ যদিও ভোপাল পুলিশের তরফে জানানো হচ্ছে, এরকম কোনও অভিযোগ জমা পড়েনি৷
তবে শহিদের মায়ের এই অভিযোগে শোরগোল পড়েছে৷ মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান দেখা করেন তাঁর সঙ্গে৷ তিনি আশ্বাস দেন, যে অফিসার পদক খুঁজে দেওয়ার জন্য ঘুষ চেয়েছে তাঁকে অবশ্য বরখাস্ত করা হবে৷ নির্মলা দাবি, আসল পদকটি যদি আর খুঁজে নাও পাওয়া যায়, তবে যেন একটি রেপ্লিকা সরকার দেয়৷ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর সঙ্গে দেখা করে জানান, রেপ্লিকা পদক দেওয়ার নিয়ম সেনাতে আছে কি না, তা খতিয়ে দেখা হবে৷ বিষয়টি কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর সামনে তুলবেন বলেও জানান তিনি৷
Forget about original, all I want is duplicate medals. I will be really thankful to govt if they help me: Nirmala Sharma (Martyr’s mother) pic.twitter.com/paWVVwuf3y
— ANI (@ANI_news) October 14, 2016
সর্বশেষ খবর
-
ব্রাজিল ম্যাচের আগেই পানামার বিরুদ্ধে নামবে ভারত, দিনক্ষণ জানিয়ে দিল ফেডারেশন
-
ঠিকভাবে উল্লেখ নেই রাস্তার নাম! কলকাতা পুরসভার ওয়ার্ড বিন্যাস নিয়ে ৭ দফা আপত্তি সিপিএমের
-
হাসপাতালে থাকতে নারাজ বিমান বসু, ফিরতে চাইছেন কলকাতায়! কবে ছুটি?
-
দার্জিলিঙে রোপওয়ে, সুন্দরবনে প্রমোদতরী! পর্যটনকে ঢেলে সাজাতে মাস্টার প্ল্যান রাজ্যের
-
আচমকা মস্কোয় অবতরণ করল মার্কিন সেনার বিমান! ঘনাচ্ছে রহস্য, কী বলল ক্রেমলিন?