সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পুলিশ-জনতার খণ্ডযুদ্ধের সাক্ষী থাকল পার্ক সার্কাস সেভেন পয়েন্ট ক্রসিং৷ শনিবার সকালে এক মহিলার মৃত্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে পার্ক সার্কাস চত্বর৷ মৃত মহিলা তিলজলার বাসিন্দা৷ মহিলার মৃত্যুতে দোষীদের উপযুক্ত শাস্তি না হওয়ার ঘটনাকে কেন্দ্র করেই মূলত উত্তেজনা ছড়ায় পার্ক সার্কাস চার নম্বর ব্রিজের কাছে৷ এদিন সকালে পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে উত্তেজিত জনতা৷ পাশাপাশি, রাস্তা অবরোধ করে দেওয়া হয়৷ পুলিশ বাধা দিতে আসলে তাঁদের সামনেই পোড়ানো হয় কুশপুতুল৷ পরিস্থিতি সামাল দিতে গিয়ে বিক্ষুব্ধ জনতার হাতে আক্রান্ত হন এক পুলিশ কর্মী৷
গোটা ঘটনার জেরে বন্ধ হয়ে যায় যান চলাচল৷ ২৫ জন বিক্ষোভকারীকে পুলিশ গ্রেফতার করেছে৷
সূত্রের খবর, তিলজলায় এক গৃহবধূর মৃত্যুকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত৷ গৃহবধূর হত্যার অভিযোগে তাঁর স্বামীকে গ্রেফতার করা হলেও অন্যান্য অভিযুক্তরা অধরাই ঘুরে বেড়াচ্ছে, এই অভিযোগেই মূলত রাস্তা অবরোধ করে এলাকার বাসিন্দারা৷
যদিও পুলিশ গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে৷ বর্তমানে শহরের অন্যতম ব্যস্ত এলাকায় খুব ধীরে যানবহন চলাচল করছে বলে জানা গিয়েছে৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার