সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাগডোগরা যাওয়ার পথে গুরুতর দুর্ঘটনার কবলে পড়ল রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের কনভয়৷ তাঁর এসকর্ট কার খাদে পড়ে যায়৷ গুরুতর জখম ৬ নিরাপত্তারক্ষীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ তবে রাষ্ট্রপতির কোনও ক্ষতি হয়নি বলেই জানা গিয়েছে৷
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী উত্তরবঙ্গ সফরে ছিলেন রাষ্ট্রপতি৷ তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও৷ দার্জিলিং থেকে বাগডোগরা যাওয়ার পথে আচমকাই দুর্ঘটনার কবলে পড়ে রাষ্ট্রপতির কনভয়৷ যে এসকর্ট কারটি খাদে পড়ে যায় তার ঠিক পিছনেই ছিল মুখ্যমন্ত্রীর কনভয়৷ প্রায় চোখের সামনেই দুর্ঘটনা হতে দেখেন মুখ্যমন্ত্রী ও তাঁর নিরাপত্তারক্ষীরা৷ প্রোটোকলের তোয়াক্কা না করে তখনই উদ্ধারকাজের তদারকিতে নামেন মুখ্যমন্ত্রী৷ যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার করা হয় তিন নিরাপত্তারক্ষীকে৷ আশঙ্কাজনক অবস্থায় তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়৷ পরে আরও তিন নিরাপত্তারক্ষীকে উদ্ধার করা হয়৷ ঘটনাস্থল থেকেই ফোনে উদ্ধারকাজের খবরাখবর রাষ্ট্রপতিকে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী৷
সর্বশেষ খবর
-
ইন্দিরা হত্যাকারীর ছেলে লড়বেন পাঞ্জাব ভোটে! প্রার্থীতালিকা ঘোষণা অকালি দল ওয়ারিসের
-
কৌশিকী অমাবস্যায় তারাপীঠে তিনদিন মদ বিক্রি বন্ধ! মদের দোকান নিয়ে কী প্রস্তাব?
-
জমি-বাড়ি দখল করেছেন রেখা পাত্র! বিজেপি বিধায়কের বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে নালিশ কেশবানন্দ মহারাজের
-
কোটি কোটি টাকা উদ্ধার হতেই দেশছাড়া টুলু! অনুব্রত ঘনিষ্ঠ ব্যবসায়ীর বিরুদ্ধে জারি হুলিয়া
-
গর্ভাবস্থার ৮ মাসেও দিনরাত শুটিং, অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে উদ্বিগ্ন ভক্তরা