পুজো প্রায় এসেই গেল৷ পাড়ায় পাড়ায় পুজোর বাদ্যি বেজে গিয়েছে৷ সেরা পুজোর লড়াইয়ে এ বলে আমায় দেখ তো ও বলে আমায়৷ এমনই কিছু বাছাই করা সেরা পুজোর প্রস্তুতির সুলুকসন্ধান নিয়ে হাজির Sangbadpratidin.in৷ আজ বাদামতলা আষাঢ় সংঘ৷
সুপর্ণা মজুমদার: যিনি মানেন তিনি জানেন, আর যিনি জানেন তিনিও মানেন৷ কারণ বিশ্বাসেই মেলায় বস্তু, এই বিশ্বাস থেকেই জন্ম রাশিচক্রর৷ যার আবর্তে ঘুরপাক খায় প্রতিটা মানুষের জীবন৷ জীবনের এই ধারাই উঠে আসবে এ বছরের বাদামতলা আষাঢ় সংঘের পুজোয়৷
মন্ডপসজ্জার সবকিছুই তৈরি হচ্ছে ‘ঢিল’ বা ইটের টুকরো দিয়ে৷ বসিরহাট থেকে আনানো ইট ভেঙে ঢিল তৈরি করছেন কারিগররা৷ রাশি রাশি সেই ঢিল দিয়েই সেজে উঠছে মন্ডপ ও তার চারপাশ৷ মন্ডপের প্রবেশ পথও সেজে উঠছে ঢিলের মাধ্যমেই৷ তৈরি হচ্ছে ঢিলের প্রাচীর, খিলান৷ অসমানভাবে ভাঙা এই ঢিলের স্তূপের মাঝেই থাকবে আলোর কারসাজি৷
যেহেতু যেকোনও ব্যক্তির জন্মের সময়ে গ্রহের অবস্থানের বিচারে নির্ধারিত হয় তাঁর রাশি, তাই মন্ডপের গর্ভগৃহ ঘিরে থাকছে নবগ্রহ৷ সেইসঙ্গে সবার উপরে অধিষ্ঠান মহাদেবের৷ মাথার উপরে থাকবে একটি বিশাল পদ্ম, যা ও ঢিলের সমষ্টিকরণে তৈরি৷

রাশি রাশি ঢিলের মাঝে বৈচিত্র্য আনতে কোথাও কোথাও ব্যবহার করা হবে গ্লাস পেন্টিং৷ পোড়ামাটির রঙের মধ্যে বর্ণময় গ্লাস পেন্টিং যে বাড়তি রঙের ছোঁয়া দেবে তাতে কোনও সন্দেহ নেই৷
ঢিল দিয়ে তৈরি এই সাম্রাজ্য সযত্নে সাজিয়ে তুলতে ঢিলেমি করছেন না থিমশিল্পী অনির্বাণ দাস৷ প্রসঙ্গত, গত বছর এই পুজোর আঙিনা ‘ডান্ডিয়া’ থিমে সাজিয়েছিলেন এই শিল্পীই৷ এবছর শুধু মন্ডপসজ্জাই নয়, প্রতিমা গড়ার দায়ভারও নিয়েছেন শিল্পী নিজেই৷ আবহসঙ্গীত তৈরির দায়িত্বে বাংলা ব্যান্ড দোহারের মৃগনাভি৷
- সৃজন: অনির্বাণ দাস
- আবহসঙ্গীত: মৃগনাভি
সর্বশেষ খবর
-
রোগী ভর্তির পর ৭২ ঘণ্টা প্রাইভেট প্র্যাকটিস না, সরকারি হাসপাতালের চিকিৎসকদের জন্য জারি কড়া নির্দেশিকা!
-
৭ দিনের ডেডলাইন! ধর্মতলার বিধান মার্কেট সরিয়ে জোকা লাইনের মেট্রোর কাজ শুরুর নির্দেশ হাই কোর্টের
-
এসএসসি চাকরি ‘বিক্রি’তে কোন পদের জন্য কত লক্ষ টাকা? পার্থ-অর্পিতার বিরুদ্ধে চার্জশিট ইডির
-
বরানগর-বারাকপুর মেট্রো পিঙ্ক লাইনের ছাড়পত্র দিল কলকাতা পুরসভা, অভিনন্দন শুভেন্দুর
-
ইরানের উপর কঠোর নিষেধাজ্ঞা! ‘তেহরানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করুন, না হলে…’, বিশ্বনেতাদের হুমকি আমেরিকার