সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যের গুদামগুলিতে প্রায় ৩.২৮ লক্ষ কুইন্টাল পিঁয়াজ নষ্ট হওয়ার পর হুঁশ ফিরল শিবরাজ চৌহ্বান সরকারের৷ রাজ্যবাসীকে বিনামূল্যে পিঁয়াজ বিলিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিল সরকার৷ এর ফলে কোষাগারে প্রায় ১০০ কোটি টাকার ক্ষতি হলেও কয়েক লক্ষ টন পিঁয়াজ অন্তত গুদামে পচে নষ্ট হবে না৷
চলতি বছরের মে মাস থেকেই পিঁয়াজের দাম পড়তে শুরু করেছে মধ্যপ্রদেশে৷ একে ভ্যাপসা গরম, অন্যদিকে প্রবল বর্ষার কারণে কৃষকদের গুদামে নষ্ট হচ্ছিল পিঁয়াজ৷ জুন মাসে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, কৃষকদের ক্ষতির বোঝা কমাতে রাজ্য সরকার ৬ টাকা প্রতি কিলো দরে কৃষকদের কাছ থেকে পিঁয়াজ কিনবে৷ প্রায় ১০ লক্ষ কুইন্টাল পিঁয়াজ কেনার পর সরকারি মজুতকরণ কেন্দ্রে রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন৷ কিন্তু পর্যাপ্ত জায়গার অভাবে পচতে শুরু করে ওই বিপুল পরিমাণ পিঁয়াজ৷
তারপরেই নজিরবিহীন সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার৷ ফেয়ার প্রাইস শপ থেকে বিনামূল্যে পিঁয়াজ বিলি শুরু করে প্রশাসন৷ রাজ্যের স্টেট কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশনের জেনারেল ম্যানেজার যোগেশ জোশী জানিয়েছেন, প্রতি কিলো পিঁয়াজের জন্য ক্রেতাদের থেকে থেকে মাত্র ১ টাকা পরিবহণ খরচ বাবদ নেওয়া হচ্ছে৷ সরকারি সিদ্ধান্তে মহা খুশি রাজ্যের মানুষ৷
সর্বশেষ খবর
-
টিটাগড়-বারাকপুর পুর-দুর্নীতিতে স্পেশাল অডিটের দাবি, মেট্রো নিয়েও তৎপর কৌস্তভ
-
‘পিঠে বানাতে’ বিধায়ক কার্যালয়ে মহিলাদের ডাক! গ্রেপ্তার বর্ধমানের ‘শাহজাহান’ খোকন
-
৯ মাসের অন্তঃসত্ত্বার ঝুঁকিপূর্ণ শারীরিক কসরত! ভিডিও দেখে হতবাক নেটপাড়া, উঠল সমালোচনার ঝড়
-
অবশেষে সুখবর দিল হাওয়া অফিস, নিনো ভ্রুকুটির মাঝেই দেশে ঢুকেছে বর্ষা!
-
রাহুলের মৃত্যুতে আচমকা বন্ধ ‘চিরসখা’, দুমাস পর ছোট পর্দায় প্রত্যাবর্তন ‘কমলিনী’র, কোন ভূমিকায় অপরাজিতা?