সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাধ্য হয়েই ধর্ষিতাকে বিয়ে করেছিল ধর্ষক৷ গুরুজনদের চাপে ধর্ষিতাকে ফেরাতে পারেনি৷ কারণ ধর্ষিতা সেই সময় অন্তঃসত্ত্বা৷ কিন্তু বিয়ে হয়েছে বলেই কি যাবতীয় ঘৃণা ভুলে নতুন করে জীবন শুরু করা যায়? তা বোধহয় সম্ভব নয়৷ আর তাই নিজের এবং ধর্ষিতার সন্তানকে মাত্র ২৫,০০০ টাকায় এক সন্তানহীন দম্পতির কাছে বিক্রি করে দিল ধর্ষক৷ শুধু তাই নয়, স্ত্রীকেও এক মধ্যবয়স্ক ব্যক্তির সঙ্গে জোর করে বিয়ে দিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সে৷
বরেলির এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে৷ জানা গিয়েছে, এমব্রয়ডারির ব্যবসায়ী শাভেজ জরি শিল্পী তসনিমের (নাম পরিবর্তিত) সঙ্গে সম্পর্কে জড়ায় ২০১৩ সালে৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শাভেজ তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক তৈরি করলেও, তাঁকে বিয়ে করতে অস্বীকার করে৷ কিন্তু অন্তঃসত্ত্বা তসনিমকে স্থানীয় বয়স্ক ব্যক্তিদের চাপে বিয়ে করতে বাধ্য হয় শাভেজ৷ ২০১৪ সালে দু’জনের বিয়ে হলেও দাম্পত্য সুখের ছিল না তসনিম এবং শাভেজের৷ আর তাই বোধহয় নিজেদের কন্যাসন্তানকে মাত্র ২৫,০০০ টাকায় এক নিঃসন্তান দম্পতির কাছে বিক্রি করে দিল শাভেজ৷ শুধু তাই নয়, তসনিমের দাবি, এক মধ্যবয়স্ক ব্যক্তির সঙ্গে জোর করে তাঁর বিয়ে দেওয়ার চেষ্টা করেছিল শাভেজ৷ তসনিম জানিয়েছেন সেই ব্যক্তি সাত সন্তানের বাবা৷ জোর করে দ্বিতীয় বিয়ে দিতে গেলেই ভয়ে বাড়িছাড়া হন তসনিম৷ বর্তমানে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন৷ পুলিশের কাছে নিজের সন্তানকে ফিরে পেতে আর্জি জানিয়েছেন তিনি৷
সর্বশেষ খবর
-
দিল্লিতে ফের সরকার বিরোধী আন্দোলনের ডাক ‘আরশোলা’দের, প্রতিবাদের নামে বিক্ষোভের ছক!
-
‘দাদাগিরি’র মঞ্চে রুক্মিণী, শুভশ্রী আর ইধিকা পালকে একসঙ্গে চাইবেন? দেব বললেন…
-
বিপজ্জনক পথকুকুরদের ইউথেনেশিয়া! ‘সুপ্রিম’ নির্দেশে নয়া পদক্ষেপ কেরল সরকারের
-
ফেসবুকে নাটোরের তরুণীর সঙ্গে চুটিয়ে প্রেম! বাংলায় আসতেই বিয়েতে ‘না’ প্রেমিকের, তারপর…
-
সারা সপ্তাহের ক্লান্তি কাটছে না সপ্তাহান্তের দেড়দিনের ছুটিতে? মেনে চলুন এই ৪ পদ্ধতি