সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অগস্টা-ওয়েস্টল্যান্ডের সঙ্গে ভিভিআইপি কপ্টার ক্রয়-চুক্তি সংক্রান্ত কোনও ‘রেকর্ড’-ই নেই ভারতীয় বায়ুসেনার কাছে৷ বৃহস্পতিবার এমনটাই দাবি করা হয়েছে বায়ুসেনার তরফে৷ অথচ এই সংক্রান্ত দলিল প্রাথমিকভাবে প্রতিরক্ষা মন্ত্রক ও বায়ুসেনার হাতেই থাকার কথা৷
এক ব্যক্তি সম্প্রতি তথ্যের অধিকার আইনে এই বিতর্কিত প্রতিরক্ষা চুক্তি (পরবর্তীতে যে চুক্তিতে ঘুষ দেওয়ার অভিযোগ উঠেছিল) সম্পর্কে বিস্তারিত জানতে চান৷ প্রতিরক্ষা মন্ত্রকের কাছে করা আবেদনে জানতে চাওয়া হয়, ঠিক কত টাকায় চুক্তি সম্পাদিত হয়েছিল৷ কিন্তু প্রতিরক্ষা মন্ত্রক বিষয়টি পাঠিয়ে দেয় বায়ুসেনার কাছে৷ কিন্তু বায়ুসেনা আবেদনকারীকে লেখা চিঠিতে জানিয়েছে, তথ্যের অধিকার আইনে আপনার জানতে চাওয়া তথ্য এই সদর দফতরে নেই৷
তাৎপর্যপূর্ণভাবে, ৬ মে লোকসভায় বিতর্কে প্রতিরক্ষামন্ত্রী মনোহর পারিক্কর এই চুক্তি সংক্রান্ত বিভিন্ন তথ্য উল্লেখ করেছিলেন৷ এই চুক্তিতে দুর্নীতির অভিযোগ ওঠায় তার তদন্ত করছে সিবিআই৷ তদন্তের জন্য কেন্দ্রীয় গোয়েন্দাবাহিনী এই সংক্রান্ত অনেক তথ্য সংগ্রহ করেছিল ঠিকই৷ কিন্তু নিয়মমতো আসল দলিল আবার সংশ্লিষ্ট দফতরের রেখে দেওয়ার কথা৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১