সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিনি শুধু পর্দাতেই মানবিক হয়ে কাঁটাতারের ওপারে ছোট্ট ‘মুন্নি’কে পৌঁছে দিয়ে আসেন না৷ বাস্তবেও প্রমাণ দেন তাঁর মানবিকতার৷ তাঁর ‘বিয়িং হিউম্যান’ ট্যাগ যে স্রেফ ব্র্যান্ড প্রমোশনের খাতিরে নয়, তা নানা কাজে মনে করিয়ে দেন তিনি৷ যেমন এবার এক বিরল রোগে আক্রান্ত বাচ্চার চিকিৎসার খরচ তুলে নিলেন নিজের কাঁধে৷ তিনি সলমন খান৷
মাঝেমাঝেই নানা বিতর্কের জালে নিজেকে জড়িয়ে ফেলেন৷ সম্প্রতি ধর্ষণ নিয়ে করা তাঁর মন্তব্যে সমালোচনার ঝড় উঠেছিল৷ কিন্তু তা সত্ত্বেও তিনি প্রমাণ করে দেন কেন তিনি বলিপাড়ার ‘ভাইজান’৷ তা অবশ্য ছবি হিট করিয়ে নয়, প্রমাণ করেন নানা সামাজিক কাজে৷ যেমন এই বাচ্চার চিকিৎসার ভার গ্রহণ করা৷ শৈলি নামে এই বাচ্চা মেয়েটিকে বলা হচ্ছে ‘এলিয়েন চাইল্ড’৷ আসলে সে ক্রুজন সিনড্রোম (crouzon syndrome) নামে এক বিরল অসুখে আক্রান্ত৷ এই অসুখের ফলে চোখ সামনে ঠেলে বেরিয়ে আসে, মাথা ও মুখের চেহারাও বদলে গিয়ে অদ্ভুত আকৃতি ধারণ করে৷ খুলির হাড়ের বৃদ্ধি আটকে যাওয়া ও অসম হওয়ার ফলেই এই অসুখ দেখা দেয়৷ অসুখের জেরে বাড়ির বাইরে বেরতেই পারে না শৈলি৷ কেননা সূর্যের আলোয় তীব্র যন্ত্রণা হয় তার৷ তার উপর আছে সামাজিক চাপ৷ স্কুলে এ নিয়ে ঠাট্টার শিকার হতে হয়েছে তাকে৷ অপারেশন করলে সুস্থ হয়ে যেতে পারে শৈলি, কিন্তু তার মা-বাবার পক্ষে এই অপারেশনের বিপুল খরচ বহন করা অসম্ভব৷ শৈলির কথা জানতে পেরে এগিয়ে আসেন সলমন খান৷ তাঁর ‘বিয়িং হিউম্যান ফাউন্ডেশন’-এর তরফে শৈলির অপারেশনের সমস্ত খরচ বহন করা হবে বলে জানানো হয়৷ পরে সলমন নিজে জানান, তিনি ব্যক্তিগতভাবে শৈলির অপারেশনের সমস্ত বিল মেটাবেন৷ আগামী ১৩ জুলাই এই অপারেশনের দিন ধার্য হয়েছে৷ সুপারস্টারের এহেন মানবিক উদ্যোগে নিজের মেয়েকে আবার সুস্থ করে তোলার আশায় বুক বেঁধেছেন শৈলির মা-বাবা৷
সর্বশেষ খবর
-
বিশ্বকাপে নরওয়ের ‘গোপন অস্ত্র’ ৩০০ কেজি মাছ! হাল্যান্ডদের সঙ্গে আমেরিকায় উড়ে গেল ব্রাউন চিজও
-
সাইকেল করে স্কুল-টিউশন-প্রেম, দু’চাকার জীবনসংগ্রাম!
-
আরসিবির জয়ের ভিডিও পোস্ট করে তুমুল বিতর্কে নুসরত, নেপথ্যে অশ্লীল আওয়াজ! কী সাফাই নায়িকার?
-
ঝোড়ো ব্যাটিং শুভেন্দুর! শ্যামাপ্রসাদের নামে মিউজিয়াম, পুজোর আগেই বাগবাজার-সহ ৬ গঙ্গাঘাটের সংস্কার
-
দীর্ঘ সফরের প্রস্তুতি নিচ্ছেন? সঙ্গে রাখুন টেনিস বল! উপকারিতা জানলে অবাক হবেন