সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পরিবার নিয়ে আমেরিকায়৷ কিন্তু, মন পড়ে স্বদেশেই৷ সারা দেশ ৭০তম স্বাধীনতাদিবস পালন করছে৷ তিনিই বা পিছিয়ে থাকেন কেন? তাই নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিও আপলোড করে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বলিউড বাদশা শাহরুখ খান৷
ভিডিওতে শুধু উইশই করেননি, অনুরাগীদের জন্য একটি প্রশ্ন রেখেছেন এসআরকে৷ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে তিন ছেলেমেয়েকে বলেছিলেন কিছু একটা তৈরি করতে৷ সেগুলিকে সামনে সাজিয়ে রেখেছিলেন৷ কোনটা কার তৈরি? উত্তর দেওয়ার ভার দর্শকদের উপরেই ছেড়ে দিয়েছেন তিনি৷
মার্কিন মুলুকের এই সফরের শুরুতেই বিমানবন্দরে হেনস্থার শিকার হতে হয়েছিল কিং খানকে৷ এই নিয়ে বেশ শোরগোল পড়ে যায় মিডিয়ায়৷ তবে যাবতীয় বিতর্ক পিছনে ফেলে স্বাধীনতার আনন্দই সবচেয়ে বেশি উপভোগ করতে চাইছেন শাহরুখ৷
সর্বশেষ খবর
-
রাষ্ট্রসংঘের বক্তৃতায় মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা, শাহবাজের সঙ্গে পার্শ্ববৈঠক, ভারসাম্যের চাল তারেকের
-
এআই দিয়ে মোদির সঙ্গে মহিলার ছবি! ‘আরশোলা’ দীপকে, সৌরভ দাসদের নোটিস দিল্লি হাই কোর্টের
-
নেই পুজোর রোশনাই, ছোট্ট সন্তানকে হারিয়ে নাথ পরিবার শুধুই বিচারের অপেক্ষায়
-
বিদায় চেয়েছিলেন রোহিতের! দু’জনের সম্পর্ক কীরকম? গম্ভীর বললেন, ‘ও জানে আমি কীরকম…’
-
হাই কোর্টের ছাদে নমাজ পড়া হলে দুর্গাপুজো নয় কেন! মামলা উড়িয়ে প্রধান বিচারপতি বললেন, ‘এটা কোনও বিষয়ই নয়’