নিজস্ব সংবাদদাতা: সপ্তমীর সকালে মেয়রের বাড়ির গেটে তালা৷ ফলে সকালে কার্যত গৃহবন্দি হয়ে পড়েন মেয়র৷ এ নিয়েই চাঞ্চল্য শিলিগুড়িতে৷ কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ৷ মেয়র-সহ বাম নেতৃত্ব এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে ষড়যন্ত্রের ইঙ্গিত দিয়েছেন৷ যদিও শিলিগুড়ি পুরনিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকার বলেন, “সবটাই নাটক৷ মেয়র আসলে হতাশার ফলে এসব বলছেন৷ শহরবাসীকে পুরপরিষেবা দিতে ব্যর্থ হয়ে হতাশাগ্রস্ত হয়ে এসব অভিযোগ আনছেন তিনি৷”
শনিবার সকালে মেয়র অশোক ভট্টাচার্য বাড়ির গেট খুলতে গিয়ে দেখেন সেখানে তালা ঝোলানো৷ খবর দেওয়া হয় থানায়৷ অশোক ভট্টাচার্য বলেন, “যেভাবে ঘটনাটি ঘটেছে তাতে মনে হচ্ছে এটি একটি চক্রান্ত৷ ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত হোক৷” তাঁর বক্তব্য, এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়৷ ঘরের ভিতরে কিছু ঘটলে বাইরে বেরনোর উপায় যাতে না থাকে সেজন্যই এমন কাজ করা হয়েছে কি না তা তদন্ত করে দেখুক পুলিশ৷
এদিকে মেয়রের বাড়ির গেটে বাইরে থেকে তালা দেওয়ার খবর চাউর হতেই এদিন সকালে তাঁর বাড়িতে দলীয় নেতা-কর্মীরা ভিড় করেন৷ আসে পুলিশও৷ দলীয় কর্মীরা পাথর দিয়ে তালা ভাঙার চেষ্টা করে৷ পরে পুলিশের উপস্থিতিতে তালা ভাঙা হয়৷ সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক জীবেশ সরকার বলেন, শুধুমাত্র রাজনৈতিক বিরোধিতায় ঘটনাটি ঘটেছে৷ বাড়িতে কোনও একটি ঘটনা ঘটানোর লক্ষ্যেই এ কাজ করা হয়েছে৷ যাতে বাড়ির সকলের প্রাণ চলে যায় তারই ষড়যন্ত্র এটি৷”
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার