সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্তর্জাতিক ফুটবল থেকে সবে বিদায় নিয়েছেন৷ তাঁর অবসরের ধাক্কাই এখনও সামলে উঠতে পারেনি গোটা বিশ্ব৷ তারই মধ্যে নয়া বিপাকে পড়লেন লিওনেল মেসি৷ কর ফাঁকি মামলায় অভিযুক্ত মেসিকে ২১ মাসের জেল হেফাজতের নির্দেশ দিল স্প্যানিশ আদালত৷
বুধবার মেসিকে কর ফাঁকির তিনটি মামলায় দোষী স্বাব্যস্ত করে এই সাজা শোনাল বার্সেলোনার একটি আদালত৷ একই শাস্তি পেলেন এলএম টেনের বাবা জর্জও৷
রয়টার্স সূত্রে খবর, তিনটি মামলা মিলিয়ে মোট ৩১১ কোটি টাকা কর ফাঁকি দিয়েছেন বার্সা সুপারস্টার৷ এই অপরাধের জন্য আর্জেন্টাইন ফুটবলারকে ১৫ কোটি টাকা ও তাঁর বাবাকে আনুমানিক ১২ কোটি টাকা জরিমানা করেছে আদালত৷
মেসির জেল হেফাজতের খবর শুনে মুষড়ে পড়েছেন তাঁর ভক্তরা৷ তাঁদের জন্য সান্ত্বনা একটাই৷ স্প্যানিশ আইন অনুযায়ী, কোনও ব্যক্তির দু’বছর বা তার কম সময়ের জন্য জেল হলে, সাজাপ্রাপ্ত প্রোবেশনে থাকতে পারে৷ অর্থাৎ, মেসি ও তাঁর বাবাকে হয়তো জেলে যেতে হবে না৷ আদালতের এই রায়ের বিরুদ্ধে স্প্যানিশ সুপ্রিম কোর্টে আবেদন জানাতে পারেন মেসি৷
সর্বশেষ খবর
-
EXCLUSIVE: বিয়ের পিঁড়িতে মিমি চক্রবর্তী! কাকে জীবনসঙ্গী বাছছেন টলি নায়িকা?
-
মোবাইলে নেটওয়ার্কের সমস্যা, টেলিকম কর্মীকে ধরে টাওয়ারে বেঁধে রাখল গ্রামবাসী!
-
মমতার জোটের ডাক উপেক্ষা! উপনির্বাচনে নন্দীগ্রাম-রেজিনগরে প্রার্থী ঘোষণা কংগ্রেসের
-
আগ্নেয়াস্ত্র নিয়ে বারাকপুরে বিজেপি নেতার বাড়ির সামনে রেইকি ৩ যুবকের! পুলিশের জালে ১
-
রাজ্যজুড়ে সক্রিয় ভুয়ো চিকিৎসক চক্র! ২ চিকিৎসককে কাঠগড়ায় তুলে স্বাস্থ্যদপ্তরে চিঠি