সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর জীবনে নতুন পুরুষের আগমন নিয়ে কম চর্চা হয়নি টলিপাড়ায়৷ গোড়ার দিকে গোপন রাখলেও, সম্পর্কের ‘কানামাছি’ পেরিয়ে সে কথা খোলসা করে দিয়েছিলেন নায়িকা৷ কৃষাণের সঙ্গে তাঁর গাঁটছড়া বাঁধার কথা জানিয়ে দিয়েছিলেন নিজেই৷ সেইমতোই জীবনের নয়া জার্নি শুরু করলেন টলি-অভিনেত্রী শ্রাবন্তী৷
সম্পর্কের ওঠাপড়া তিনি পেরিয়ে এসেছেন বেশ কয়েক বছর হল৷ অনেকগুলো দিন ছেলে ঝিনুককে নিয়ে জীবনে একলাই চলেছেন তিনি৷ তবে আবারও নতুন করে শুরু করলেন জীবনের যাত্রা৷ বছরখানেক আগেই প্রেমিক কৃষাণের সঙ্গে মন দেওয়া-নেওয়া৷ বাকি ছিল বাগদান পর্ব৷ কথা ছিল, ৮ জুলাই তাঁদের এনগেজমন্ট পর্ব মিটবে৷ কিন্তু নানা কারণে তা পিছিয়ে যায়৷ অবশেষে ১০ জুলাই হাতে হাত রেখে জীবনের পথচলা শুরু করলেন শ্রাবন্তী-কৃষাণ৷ এনগেইজমেন্ট ও রেজিষ্ট্রিটা সেরে রাখলেন তাঁরা৷ সামাজিক প্রথায় বিয়ে সারবেন পরের বছর৷ সোশ্যাল মিডিয়ায় নিজের জীবনের নয়া যাত্রার কথা জানিয়ে তিনি লিখলেন- ‘দ্য রয়্যাল জার্নি বিগিনস’৷
Royal journey begins ….@krishanvraj pic.twitter.com/ISGzB2vqTN
— srabanti (@srabantismile) July 11, 2016
শ্রাবন্তীর জীবনের নয়া জার্নিতে শুভেচ্ছা জানাতে হাজির ছিলেন টলিপাড়ার প্রায় প্র্ত্যেকেই৷
সর্বশেষ খবর
-
বাধা দিয়েছিল তৃণমূল! সেই বাগেশ্বর বাবাকে ব্রিগেডে ধর্মসভা করার আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
ধ্বংসস্তূপ থেকেই জীবনের পথে নেপাল! উদ্ধার আরও ৩ ভারতীয়, সুখবর জানাল বিদেশমন্ত্রক
-
সরকারি আবাসনে দ্বিতীয় ফ্ল্যাট কিনতে পারবেন আবাসিকরাও, নিয়ম শিথিল করল শুভেন্দু সরকার
-
জন্মাষ্টমীতে ফিনফিনে শাড়িতে শরীর দেখিয়ে নাচ! ‘রাধা হওয়ার শখ’, ট্রোলড সঞ্চালিকা অনসূয়া
-
জমি দুর্নীতি মামলায় প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয়ের বিরুদ্ধে ১৫ পাতার চার্জশিট সিআইডির, অভিযুক্ত আর কারা?
