সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নজির গড়ে পাথর ছুড়ে নাশকতা সৃষ্টিকারীদেরও এবার জঙ্গি ঘোষণা করার সিদ্ধান্ত নিল ইজরায়েল সরকার৷ এই কাজ করে ধরা পড়লে সাজা হতে পারে ২০ বছর৷
যে কোনও দেশেই প্রতিবাদ-প্রতিরোধে বিক্ষোভকারীরা ইট-পাথর ছোড়ে৷ সাধারণ মানুষ তো বটেই, পুলিশ বা সেনাও এতে জখম হয়৷ এবার এ পরিস্থিতিতে রাশ টানতে কঠোর হল ইজরায়েলি প্রশাসন৷ ইজরায়েলি পুলিশের প্রতি প্যালেস্তানীয় যুবকদের পাথর ছোড়া নিত্য নৈমিত্তিক ঘটনা৷ তাতে বাচ্চা-সহ সাধারণ মানুষেরও মৃত্যু হয়েছে৷ প্রশাসন কঠোর হাতে বিক্ষোভকারীদের দমন করতে চাইলে মানবাধিকার সংগঠনগুলির পাল্টা সমালোচনার মুখে পড়েছে৷ এবার তাই ইট-পাথর ছোড়াকেই নিষিদ্ধ করার মুখে সে দেশের প্রশাসন৷ ইজরায়েলের আইনমন্ত্রী আয়েলত শাখেদ জানিয়েছেন, “জঙ্গিদের প্রতি সহনশীলতার দিন আজ থেকে ফুরোল৷ একমাত্র কড়া শাস্তিই এই প্রথা বন্ধ করতে পারে৷” নতুন আইন মোতাবেক ইচ্ছাকৃতভাবে কেউ পাথর ছুড়লে, তা জঙ্গি কার্যকলাপ হিসেবেই গণ্য হবে৷ এবং তার শাস্তিতে ২০ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে৷ পাথর কী উদ্দেশ্য ছোড়া হয়েছিল, তা জানা না গেলে শাস্তির মেয়াদ কমে হতে পারে ১০ বছর পর্যন্ত কারাদণ্ড৷
যদিও এ আইন নিয়ে নানা সমালোচনা চলছে, তবে বিক্ষোভ প্রতিরোধ ঠেকাতে একরকম নজিরই গড়ল ইজরায়েল৷ ভারতেও কাশ্মীর উপত্যকায় প্রতিদিনই বিক্ষোভকারীদের ছোড়া ইটে আহত হচ্ছেন সেনা জওয়ানরা৷ প্রশাসন পেলেট গান ব্যবহার করার অনুমতি দিয়েও, সাধারণ মানুষের আহত হওয়ার জেরে তা ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে৷ কিন্তু শান্ত হয়নি বিক্ষোভকারীরা৷ সেনার সঙ্গে বিক্ষোভকারীদের খণ্ডযুদ্ধ প্রায় প্রতিদিনের ছবি হয়ে উঠেছে৷ এক্ষেত্রে ইজরায়েলি প্রশাসন যে দৃঢ়তা দেখাতে পেরেছে তা ভারত দেখাতে পারলে সমস্যার সমাধান হত বলেই মনে করছে বিশেষজ্ঞমহল৷ যদিও ইজরায়েল হাতে কলমে করে দেখাতে পারলেও, ভারতে সে সম্ভাবনা বহু দূর বলেই আক্ষেপ বিভিন্ন মহলে৷
সর্বশেষ খবর
-
‘কালা হিরণ’ ঘোষণা হতেই মুণ্ডচ্ছেদের হুমকি! সলমনের আইনি নোটিস ছিঁড়ে পালটা চ্যালেঞ্জ প্রযোজকের
-
দলে কথা বলার সুযোগ পাননি! ভোটে হেরে রাজনৈতিক সন্ন্যাসের সিদ্ধান্ত প্রাক্তন মন্ত্রী স্নেহাশিসের
-
‘বিজেপির দরজা বন্ধ, তাতেই দলটা…’, তৃণমূলের ভাঙনে অভিষেকের ‘দরজা’ মন্তব্য মনে করালেন দিলীপ
-
চালকল সিন্ডিকেটের ‘অঘোষিত সম্রাট’,কোটি কোটি টাকা আত্মসাতে গ্রেপ্তার অনুব্রতর ‘ছায়াসঙ্গী’
-
এবার কলকাতা পুরসভাতেও ‘নতুন তৃণমূল’, কানন-স্নেহে ‘ছোট লালবাড়ি’র রাশও হারাবেন মমতা!