সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক’দিন আগেই বিশ্ববিদ্যালয়ের পড়াশোনার মান কমে গিয়েছিল বলে মন্তব্য করেছিলেন৷ এবার আঙুল তুললেন বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতির দিকে৷ মিছিলের নামে ছাত্র-ছাত্রীরা যা করেন এবং ছাত্রীদের খাটো পোশাক পরা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন সুব্রত মুখোপাধ্যায়৷
গত শুক্রবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার মান এতটাই নেমে গিয়েছে যে তা অন্তত বছর তিনেক বন্ধ থাকা উচিত বলে মন্তব্য করেছিলেন তিনি৷ তাঁর মতে, এককালে যাদবপুর থেকে পড়াশোনা করতে না পারলে আফশোস হত৷ তবে সে যাদবপুর আর নেই বলেই অভিমত ছিল তাঁর৷ বর্ষিয়ান সুব্রতবাবুর এ মন্তব্যের পর চারিদিকে সমালোচনার ঝড় ওঠে৷ রাজ্যের পাঁচতারা বিশ্ববিদ্যালয় সম্পর্কে মন্ত্রীর এ উক্তিকে ভাল চোখে নেননি অনেকেই৷ কিন্তু নিজের মন্তব্যে অটল ছিলেন তিনি৷ বরং এদিন আক্রমণের মাত্রা একধাপ চড়িয়ে আঙুল তুললনে বিশ্ববিদ্যালয়ের সংস্কৃতির প্রতি৷ তাঁর মতে ক্যাম্পাসের ভিতর ছাত্র-ছাত্রীরা যা করে বেড়ান তা কহতব্য নয়৷ ‘‘আমি আন্দোলনের বিরোধী নই, কিন্তু তা যেন আমাদের সভ্যতা, সংস্কৃতির মধ্যে থাকে৷ ভিতরে যেটা হয় সেটা আমি মাইকে বলতে পারব না৷,’’ এদিন এমনই আক্রমণাত্মক মন্তব্য করেন সুব্রতবাবু৷ এরপর ছাত্রীদের পোশাক নিয়েও সমালোচনা করেন তিনি৷ তাঁর মতে ‘রুমালের মতো’ কাপড় পরা আমাদের সংস্কৃতির পরিপন্থী৷ শাড়ি না পরলেও অন্তত সংস্কৃতি বজায় রাখার মতো পোশাক পরতে আর্জি জানান তিনি৷
প্রসঙ্গত, যাদবপুরের ছাত্রীদের পোশাক নিয়ে মন্তব্য করে সমালোচনার মুখে পড়েছিলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ৷ রাজনৈতিক মতাদর্শে মিল না থাকলেও যাদবপুর প্রসঙ্গে তাঁর সঙ্গে একরকম সহমতই যেন পোষণ করলেন সুব্রতবাবু৷
সর্বশেষ খবর
-
চলতি মরশুমই শেষ! বুটজোড়া তুলে রাখার ইঙ্গিত রোনাল্ডোর, সারা ভবিষ্যৎ পরিকল্পনাও
-
তারাপীঠের হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুজো দিতে গিয়ে মর্মান্তিক মৃত্যু ৭ জনের
-
যুবতীর দেহ হাসপাতালে রেখেই পলাতক, খুনের অভিযোগে গ্রেপ্তার লিভ ইন পার্টনার-সহ ২
-
পুড়ল হেমন্ত-রাহুলের কুশপুতুল, পদত্যাগের দাবিতে মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাওয়ের ডাক ঝাড়খণ্ডের ছাত্রবিক্ষোভে
-
ঢাকার পাক দূতাবাসের মদতে পাকিস্তানে ভারতীয় সিমকার্ড পাচার! কোচবিহার কাণ্ডে চাঞ্চল্যকর মোড়