সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একই পৃথিবীর দুই ভিন্ন রূপ৷ একদিকে সন্ত্রাসবাদের নামে বিনা কারণে মানুষের হাতেই প্রাণ হারাচ্ছে মানুষ, অন্যদিকে পরিবার পরিত্যক্ত এক হিন্দু বৃদ্ধের শেষকৃত্য সম্পন্ন করতে এগিয়ে এলেন এক মুসলিম নারী৷
বেঙ্গালুরুর হানামকোন্ডায় ‘সহৃদয়া’ নামের একটি বৃদ্ধাশ্রম চালান ইয়াকুবি বেগম ও তাঁর স্বামী ছটু৷ বছর দু’য়েক আগে রাস্তার ধারে প্রায় অর্ধমৃত অবস্থায় কীর্তি শ্রীনিবাসকে উদ্ধার করেন তাঁরা৷ বার্ধক্যজনিত সমস্যার পাশাপাশি অপুষ্টি ও প্যারালাইসিসেও ভুগছিলেন তিনি৷ দুই বছর ধরে কীর্তিকে ভাল করে তোলার চেষ্টা করেন ইয়াকুবি৷ কিন্তু, দিনে দিনে অবস্থার অবনতি হয়৷ শেষে বুধবার মৃত্যু হয় কীর্তির৷
দু’বছরে কীর্তির সঙ্গে দেখা করতে একজনই মাত্র আত্মীয় এসেছিলেন৷ তাঁর কাছ থেকেই ইয়াকুবি জানতে পেরেছিলেন, পেশায় দর্জি কীর্তির এক ছেলে আছে, যার নাম সন্তোষ৷ আত্মীয়র মাধ্যমেই ছেলের সঙ্গে যোগাযোগ করা হয়৷ কিন্তু সন্তোষ জানায়, সে খ্রিস্টধর্ম গ্রহণ করেছে৷ তাই বাবার শেষকৃত্য করতে পারবে না৷
ঘটনা চক্রে ছটুও কাজের কারণে বাইরে ছিলেন৷ কীর্তির শেষকৃত্যের আগে তাঁর পক্ষে ফেরা সম্ভব হত না৷ তাই, দু’বছর ধরে যাঁর দেখাশুনা করেছেন, মৃত্যর পরেও তাঁকে সঙ্গ দিতে এগিয়ে আসেন ইয়াকুবি৷ মেয়ের মতোই কীর্তির শেষকৃত্য সম্পন্ন করেন হিন্দু আচার-অনুষ্ঠান মেনে৷
সর্বশেষ খবর
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ
-
‘কলাকুশলীরা বেশি ভুগেছেন…’, স্বরূপের গ্রেপ্তারিতে কী বলছেন ‘বাজিগর’ অনির্বাণ?
-
তামিলনাড়ুতে বিজেপিতে মহাভাঙন! আন্নামলাই, নাগার্জুনের পর দল ছাড়লেন সুমতি