সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় জলসীমানায় ঢুকে পড়ল ১১ জন যাত্রী-সহ মায়ানমারের একটি নৌকা৷ সন্দেহ হওয়ায় সোমবার গভীর রাতে আন্দামান-নিকোবর দ্বীপপুঞ্জের নারকোন্ডাম দ্বীপে ভারতীয় উপকূল রক্ষীবাহিনী যাত্রী-সহ নৌকাটি আটক করে৷
বিশেষ সূত্রে খবর, সোমবার গভীর রাতে কোস্ট গার্ডের জাহাজ যখন রুটিন টহলদারি চালাচ্ছিল, তখনই নিরাপত্তারক্ষীরা সন্দেহজনক ওই নৌকাটি দেখতে পান৷ নৌকাটিকে বারবার থামতে বলা হলেও নৌকাটি গতি কমায়নি৷ বরং পালানোর চেষ্টা করতে থাকে বলে সূত্রের খবর৷ তখনই উপকূল রক্ষীবাহিনী গুলি চালাতে শুরু করে৷ প্রায় দু’ঘন্টা তাড়া করার পর নৌকাটি আটকান হয়, আটক করা হয় যাত্রীদের৷ শেষ পাওয়া খবরে জানা গিয়েছে, নৌকাটির যাত্রীদের স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ উপকূল রক্ষীবাহিনীর অনুমান, নৌকাটি করে সম্ভবত বেআইনি উপায়ে মানুষ পাচারের চেষ্টা হচ্ছিল৷
সর্বশেষ খবর
-
‘ভাইয়ের গ্রেপ্তারির পর অপমানে বাবা দূরে চলে যান’, আইনে আস্থা রেখে বলছেন নির্মলকন্যা
-
কৃষ্ণনগরের বুড়িমার প্রণামী-গয়নাগাটি ‘আত্মসাৎ’, কাঠগড়ায় ধৃত প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
-
‘জেন জি-জেন আলফা শব্দগুলো ভারতীয় সংস্কৃতি নয়’, ‘লক্ষ্মণ’ সুনীলের মন্তব্যে কটাক্ষের ঝড়
-
এবার বিশ্বভারতীতেও ‘ককরোচ’দের তাণ্ডব! দুর্নীতির পোস্টারে ছেয়ে গেল ক্যাম্পাস চত্বর
-
স্বাধীনতা দিবস স্পেশাল ডিপিতে দেশাত্মবোধের ছোঁয়া চাই? এআইকে এই ৫ প্রম্পট দিলেই কেল্লাফতে!