সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: “এই সময়টা ভারতে পাকিস্তানের শিল্পীদের কাজ করা বা না করা নিয়ে আলোচনা করার সময় নয়৷ এখন ভারতীয় সেনাবাহিনীর কথা ভাবা উচিত৷” এই বার্তার মধ্যে দিয়েই অভিনেতা অক্ষয় কুমার সাম্প্রতিক সময়ে ভারতে পাক শিল্পীদের কাজ করার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে দিলেন৷
একটি ভিডিওয়ে অভিনেতা জানিয়েছেন, “আমি একজন অভিনেতা হিসাবে কথাগুলো বলছি না৷ আমি এই কথাগুলো বলছি একজন ভারতীয় সেনার ছেলে হিসাবে৷ গত কয়েকদিন ধরে দেখছি, কিছু লোকজন ভারত-পাক সম্পর্ক নিয়ে নানা ধরনের বক্তব্য রাখছেন৷ সার্জিক্যাল স্ট্রাইকের সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন৷ আমার মতে, পরবর্তীকালে এই বিষয়গুলো নিয়ে কথা বলার অনেক সময় পাওয়া যাবে৷” এই বলেই থেমে যাননি বলিউডের ‘রুস্তম’৷ রীতিমতো রাগের বশে বলেছেন, “কিছু তো লজ্জা করুন৷ ইতিমধ্যে ১৯ জন ভারতীয় জওয়ান সীমান্তে নিজেদের জীবন বলিদান দিয়েছেন৷ ২৪ বছরের জওয়ান নীতিন যাদব বারামুল্লায় প্রাণ হারালেন৷ এই অবস্থায় দাঁড়িয়ে ভারতে পাক শিল্পীদের কাজ করার বিষয়ে আলোচনা না করে জওয়ানদের পরিবারের কথা ভাবুন৷ তাঁরা আগামী দিনে কেমনভাবে থাকবেন সেই কথা ভাবুন৷ ওনারা ভাল থাকলে তবেই আমরা ভাল থাকব৷ কারণ ওনাদের পরিজনদের জন্যই আজ আমরা শান্তিতে রয়েছি৷”
অভিনেতা এই বক্তব্যই এখন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল৷
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১